This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, July 8, 2011

যৌনতা,ধর্ম,সমাজ ও জীবন


 
যৌনতা শব্দটি শুনলেই লজ্জায় কুকড়ে যায় আর আড়ষ্টতায় আকড়ে নিজেকে গুটিয়ে নেয়
বাঙালি সমাজ।

যৌনতা সম্পর্কে জ্ঞান অর্জন জীবনের
অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অংশ।সভ্য দেশগুলোতে বয়সণ্ধি কালীন সময়ে বিদ্যালয়গুলোতে সম্যক জ্ঞান দেবার জন্য
আলাদা করে পাঠ্যসূচীতে বিষয়টি অন্তর্ভুক্ত করা আছে।

মুসলমান সমাজ যৌনতা শব্দটিকে ভয় পায়।
বাঙালি সমাজ এই বিষয়টিকে এড়িয়ে যাবার ভান করে।

কিন্তু, প্রকৃতি কোনো সমাজ বা ধর্মের ছেলে মেয়েদেরকে আলাদা চোখে দেথে না।
প্রতিটি মেয়েকেই পেরুতে হয় প্রতি মাসের গোপন ইশারার রক্তচক্ষু ডিঙিয়ে।
প্রতিটি ছেলে শিশুকেই কৈশোর ডিঙোতে ডিঙোতে অনুভব করতে হয় যৌবনের সর্বগ্রাসী চরম ক্ষুধা।
অন্ধকার আর আলোর সংমিশ্রনে তখন তাদের মনে তৈরী হয় এক অপার অশেষ আলেয়া।

এই রহস্য আর রহস্য অনুসন্ধানে কখনো কখনো দিক হারিয়ে অনুসন্ধিতসু মনে বেড়ে ওঠে বিকৃত,দূষিত,ক্ষতিকর,ভয়াবহ চিন্তা চেতনা।

নদীর বহমান ধারা আটকে দিলে সেটা প্রকৃতির বিরুদ্ধাচরন।
ক্রমবর্ধমান সবুজ ঘাসের উপর কোনো পাথর চাপা দিয়ে রাখলে তা অর্ধমৃত আর হলুদ হয়ে যায় ।

যথাযথ জ্ঞানের অপ্রতুলতা থাকার কারনে..আমাদের তথাকথিত প্রাগসর সমাজের অধিকাংশ কিশোরী প্রথম রক্তস্রাবের দিন হয়ে ওঠে চরম আতঙ্কিত আর নিজের প্রতি এক ধরনের ঘৃনায়
সে হয়ে ওঠে মানসিক ভাবে ভীষন ক্ষতিগ্রস্ত আর ঘরকুনো।
অথচ..যদি সে জানতো প্রকৃতি তাকে শৈশবের সীমানা পেরিয়ে এই ঘটনার ভেতর দিয়ে তাকে দিয়েছে মাতৃত্বের অধিকার আর এই বিষয়টি অত্যন্ত গৌরবময় সার্টিফিকেট ..তাহলে সে নিশ্চই এই নারী হয়ে ওঠার শুভ সঙ্কেতকে জীবনের নতুন জাগরনী গানের শিহরনে নতুন করে উদ্দীপ্ত হতো !

আমি অনেক মেয়েকে বলতে শুনেছি ..তার শরীর খারাপ করেছে..অসুস্থ..এই ধরনের শব্দাবলী।

কিন্তু,মজার ব্যপার হচ্ছে..নিয়মিত রেড সিগন্যাল
একমাত্র মেয়েদের জীবনে একটি কাঙ্খিত অবধারিত সুস্থতা আর সবুজ সঙ্কেত।
মিনষ্ট্রেশন কোনো অসুস্থতা নয় বা এটি কোনো রোগের পূর্বলক্ষনও নয়।
বরং বিষয়টি অনিয়মিত হলে বা বন্ধ হয়ে গেলে ভাবনার বিষয়।
দ্রুত বিশেষজ্ঞের শরনাপন্ন হওয়া একান্ত জরুরী।
শুধুমাত্র গর্ভবতী হলেই যে এটি অনিয়মিত হবে বিষয়টি সেরকমও নয় হরমোনের অসামান্জস্যতার কারনেও তা হতে পারে।


এটা তো গেল শারীরিক দিক।
মানসিক ক্ষতিও হতে পারে অপরিসীম।

প্রসঙ্গত: ছোট্ট একটা কাহিনী বলি..
সারাজীবন খুব বাধ্যবাধকতার ভেতর বড় হয়েছে সীমা।
বিয়ের প্রথম রাতে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে ধরা পড়ে তার মানসিক রোগ।যৌনতা সম্পর্কে দীর্ঘদিনের লালিত একটি ভয় তাকে পাথরের
মতো শক্ত করে তোলে।
সমস্যা এই পর্যন্ত হলে হয়তো তার বিয়েটা টিকে যেতো সময়ের ব্যবধানে।

কিন্তু,বিয়ের প্রথম তিনমাসে পাঁচবার সংগমের ঠিক প্রবেশের মুহুর্তে সীমা জ্ঞান হারিয়ে ফেলে।এক ধরনের কোমার মতো অবস্থা হয় আর দুচোখ হয়ে ঘন লাল ..পাশাপাশি মুখ দিয়ে গো গো শব্দ আর ফেনা বেরুতে থাকে।

সীমা সুন্দরী,শিক্ষিত,ভদ্র আর সম্পদশালী ঘরের মেয়ে। তার স্বামী তাকে হারাতে চাইবে কেন ?আরো ছ মাস চেষ্টা করেও যখন এই সমস্যা থেকে বের হতে পারে না.. তখন.আলাদা হয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ই খোলা থাকে না।


:
কিশোরী বয়েসে আনিকাকে তার মা বলে যে..
কেউ যেন তাকে চুমু না খায় বা কাউকে যেনো শরীরে ধরতে না দেয়..সেরকম কিছু হলে তার পেটে বাচ্চা হয়ে যাবে।

পূর্নাঙ্গ জ্ঞানের অভাব মেয়েটিকে মৃত্যুর দিকে ঠেলে দেবে..তা কখনো কল্পনাও করতে পারে নি আনিকার মা।

মধ্যবয়েসী গৃহশিক্ষক একদিন একা পেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী আনিকাকে কোলে টেনে নেয,স্তন স্পর্শ করে আর গালে ,কাঁধে চুমু খায়।
আনিকা ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে যায় নিজেকে ছাড়িয়ে নিয়ে এবং তার পেটে বাচ্চা হবে এরকম একটি ভয়ে ফুলের টবে দেয়ার কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।

মেয়েটির জানা ছিলো না ..শুধুমাত্র মেয়েদের যৌনাঙ্গে
পুরুষাঙ্গ বা শিশ্ন প্রবেশ করলে যৌনক্রিয়ার ফলে..গর্ভে শিশু ভ্রূন জন্ম নিতে পারে।

শুধুমাত্র যৌনক্রিয়া করলেই যে গর্ভে শিশু ভ্রুন জন্ম নেবে বিষয়টি তা ও নয়।
যৌন-সম্ভোগের পর যদি বীর্য কোনো মেয়ের যোনীতে
স্খলিত হয় এবং সেটি যদি একটি নির্দিষ্ট উর্বর সময় হয়..তাহলেই কেবল মাত্র বীর্যের শুক্রানু যোণীর ডিম্বানুর ভেতরে প্রবেশ করে জীবনের সূচনা করতে পারে।

বলা হয় অল্প বিদ্যা ভয়ংকর।তাই বলা যায় অর্ধ শিক্ষা বা আংশিক শিক্ষা অনেক সময় জীবন নাশী..যেমন হয়েছে কোমল মতী আনিকার ক্ষেত্রে ।


পলাশের গল্পটাই কেন বলি না ?
....

হঠাত করে একদিন ঘুম ভেঙে গেলো তার ভোর চারটায়।
তার পুরুষাঙ্গ থেকে এক ধরনের আঠালো সাদা তরল বের হয়ে এসেছে।
তার লুঙ্গির একটা অংশ ভরে গেছে।
খুব ভয় পেয়ে যায় পলাশ।

এই সমস্যার কথা সে ভুলতেও পারে না বা কাউকে বলতেও পারে না।

তার রুমে একসাথে ঘুমায় তার থেকে ৩ বছরের বড়ো কাজের ছেলেটা।রহমান।

শেষ পর্যন্ত রহমানকে সমস্যাটা বলে ফেলে পলাশ।
রহমান গম্ভীর হয়ে বলে -ভাই জান , এইটা পুরুষ মানুষের অনেক খারাপ একটা রোগ।আফসন তড়াতড়ি কবিরাজেরর কাছে যান।গাছের শিকড় ধুইয়া পানি খাইলে এইটা সাইরা যাইবো। অনেক মর্দা পোলা..যোয়ান মানুষের এই রোগ হয় আর এইটা বেশী বাইরা গেলে আপনের ঐ জায়গাটা পচন শুরু হইবো।

পলাশ অত্যন্ত ভয় পেয়ে যায়। কবিরাজের ঠিকানা সংগ্রহ করে স্কুল পালিয়ে কোচিং সেন্টারের বেতন চুরি করে সে যায় কবিরাজের কাছে।
গোপনে সেবন করে শেকড় বাকর।

কিডনীতে দেখা দেয় তার সমস্যা।আর একটি কিডনী
নষ্ট হয়ে যায় ভুল চিকিতসায়।

যদি ছেলেটি জানতো..মাঝে মাঝে এরকম হওয়া ..ঘুমের ভেতর বীর্যপাত হওয়া জীবনেরই একটি অংশ..তাহলে হয়তো তার কিডনীটি বেঁচে যেত!
এটি নিয়ে খুব ভয়ের কিছু নাই।তবে ..এই বিষয়টি মাত্রারিক্ত হলে যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া দরকার।

আমাদের বাঙালি সমাজে বিষয়টিকে একটি দোষ বা স্বাস্হ্য সমস্যা হিসেবে দেখা হয় ।
বলা হয়-স্বপ্ন দোষ।


কিন্তু আমি বলে দিতে চাই মেডিকেল সাইন্স একে দোষ বা গুন বলে না। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।


এই বয়েসে অনেক ছেলেরা হস্ত-মৈথুনের আশ্রয় নেয়।
হাতের মুঠো গোল করে পুরুষাঙ্গে উপরে নীচে ঝাকানোকে হস্তমৈথুন বলে ।
অনেকে উঠতি যুবক আবার ধর্মীয় অপরাধবোধ আর ব্যক্তি-জ্ঞানের অ পর্যাপ্ততা থেকে মানসিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ হয় এই ঘটনা সম্পাদনের পর।
ক্ষতি টা যত না শারীরিক ,তার চেয়ে হাজার গুন মানসিক।


রক্ষনশীল সমাজের ৯০ ভাগ তরুন এই গোপন আনন্দ করে। নিজের সঙ্গে নিজের মধু ভাগ করে নেয় ।

এই ব্যপারে ধর্মীয় দৃষ্টিকোন যাই হোক না কেন..
আইনগত ভাবে এটি বেআইনি নয়।
এবং মেডিকেল সাইন্স একে দোষ বা গুন বলে না। এটি হতে পারে।

তবে যে কোনো বিষয় মাত্রাতিরিক্ত ক্ষতির কারন হতে পারে।পুরুষাঙ্গের ভেইন গুলো ক্ষতিগ্রস্হ হতে পারে।

তবে..এরুপ কর্মকান্ডে অতি উতসাহে এবং অতি সুখ,আনন্দ,রোমাঞ্চ লাভের প্রত্যাশায় জোকের তেল বা কোনরুপ মালিশ বা ইয়াবা বা ভায়াগ্রা ব্যবহার করা অনুচিত।সমূহ সমস্যার উদ্ভব ঘটতে পারে।


অনেক মেয়ে মিনষ্ট্রেশন এর সময় অস্বাস্হ্যকর কাপড় ব্যবহার করেন..যেগুলো থেকে পরবর্তীতে ভাইরাস যোনীর ভেতরে ঢুকে রক্তে প্রবাহিত হতে পারে আর ওভারিয়ল সিস..টিউমার এবং দীর্ঘসূত্রী অ কল্যান হিসেবে ক্যান্সার পর্যন্ত হতে পারে।
তাই পরিচ্ছন্ন আর সচেতন থাকা সুস্থ জীবনের জন্য
একান্ত জরুরী।

সমাজে সমাজে অনেক ব্যবধান ।
বিশেষ করে যৌনতা বিষয়ক চিন্তার ক্ষেত্রে।

হাওয়াই দ্বীপ পুঞ্জে বিবাহ দেবার পূর্বে মেয়েদের সতীচ্ছদ
ছেড়ার জন্য প্রফেশনাল ভাড়া করে।প্রথমবার সংগম করার জন্য সেই পেশাদাররা মোটা অংকের টাকা নিয়ে থাকে।

সৌদি আরব আর মিশরের কিছু কিছু অঞ্চলে মেয়েদের বিবাহ দেবার পর অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পিতারা অপেক্ষা করেন কখন প্রথমবার -এর প্রমান স্বরুপ শাদা চাদরে লাল ইশারার প্রমান আসবে।
এলেই তারা উল্লাসে ফেটে পড়েন।

কোনো কোনো ধর্মে বিবাহের পর প্রথম সংগমের অধিকার থাকে ধর্মগুরুর। এটিই ধর্মীয় রীতি।তাই নববিবাহিত স্ত্রীকে তুলে দিতে হয় ধর্মগুরুর কাছে।
এটিই তাদের জন্য ধর্মীয় রীতি।

হিন্দু সমাজে মাসতুতো পিসতুতো ভাই বোনদের মধ্যে বিবাহ পূর্ব যৌনতা তো বটেই..এমনকি বিবাহও নিষিদ্ধ। যা আবার মুসলিম সমাজে নয় ।

পশ্চিমা সমাজে যৌনতার সম্পর্কটি ধর্ম বা সমাজ নিয়ন্ত্রন করে না। এই বিষয়টি দুজনের সম্পূর্ন মানসিক বোঝাপড়ার উপর নির্ভরশীল।

মানুষ যখন গোত্রভুক্ত হয়ে বসবাস করতো ..
সমাজ ও সভ্যতা সৃষ্টির গোড়ার দিকে
একজন নারী থাকতো দলীয় প্রধান আর তার অধীনস্থ সকলেই তার সঙ্গে যৌন সম্ভোগে জড়িত হতো।

মুসলিম সমাজ দাসী এবং যুদ্ধবন্দিনীদের সঙ্গে যৌনসম্পর্কের অনুমোদন দেয় ।
কিন্তুু..
মানবিকতার প্রশ্নে আধুনিক সমাজ তা নাকচ করে।
একইভাবে মুসলিম সমাজে স্বামীর ইচ্ছানুযায়ী যখন তখন সংগমে অংশগ্রহন করতে নারী বাধ্য হলেও
মানবাধিকার অনুযায়ী এবং ধর্ষনের প্রচলিত আন্তর্জাতিক সজ্ঞা অনুযায়ী ইচ্ছের বিরুদ্ধে জোর করে
স্ত্রীর সঙ্গেও সংগম করা শাস্তিযোগ্য এবং সেটি ধর্ষন বলেই চিহ্নিত।

সমকামিতা আমাদের সমাজে অত্যন্ত গর্হিত অপরাধ হলেও কোনো কোনো সমাজ আর কোনো কোনো দেশের নতুন আইন প্রণয়নের মাধ্যমে তাদের অধিকার সংরক্ষণ শুরু হয়েছে।
তবে..
প্রকৃতি বলে.. নারী ও পুরুষ পরষ্পরের জন্য সৃষ্টি হয়েছে।
সেই ধারাকে ভেঙে এই অভিনব বিষয়টি অনেক সমাজেই ভীষনভাবে অগ্রহনযোগ্য আর নিন্দনীয়।

সমাজ ভেদে চিন্তা চেতনার কতো ফারাক !



অনেক মেয়ে রোমাঞ্চ সামলাতে না পেরে আঙুলের সহযোগীতা নিয়ে মাষ্টারভেশন করে..কিন্তু সেই মুহুর্তে ধারালো কিছুর ব্যবহার ..যেমন..পেন্সিল,কলম ইত্যাদির ব্যবহার
পারফরেশন বা ইউট্রাস আলসারসহ নানারকম ঝুকি থেকে যায়।

তাই অপ্রাকৃতিক পদ্ধতিতে সাবধনতা জরুরী। পরবর্তী জটিলতা থেকে রক্ষা পেতে হলে।

থাইল্যান্ডের ব্যাংককে পিং পং শো বলে একটা শো হয়-যেখানে মডেল মেয়েরা বোতল এবং ধারালো বিভিন্ন দ্রব্যাদির ব্যবহার পাবলিকলি প্রদর্শন করে।
মনে রাখতে হবে..এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং একই সাথে আন্তর্জাতিক আইন অনুসারে আনন্যাচারাল সেক্সুয়াল বিহেভিয়র।ন্যাচারাল নয় ,এরকম কোনো বিষয় যৌনতার ক্ষেত্রে মনে খুব বেশী কাজ করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া একান্ত কর্তব্য।
তবে ..এই রকম বিষয়ে পারফেক্ট হচ্ছে ..সাইক্রিয়াটিষ্ট।মনের ডাক্তার।
বিকৃতি এক রকমের মানুষিক রোগ।
তাই একে অবহেলা বা লজ্জায় ঢেকে রাখার চেয়ে সুন্দর জীবনের বৃহত স্বার্থে চিকিতসতের শরনাপন্ন হতে হবে।


বিবাহ পূর্ববর্তী যৌনতা অনেক সময় মেয়েদেরকে অনেক রকম অনাকাঙ্খিত উদ্ভট সমস্যার মুখোমুখি করে।
তার মধ্যে..
১.গর্ভ ধারন
২.অবিশ্বস্ত পুরুষ সঙ্গীর ব্ল্যাকমেইলিং
৩.যৌনবাহিত রোগের সংক্রমন
৪.মানসিক ভাবে ভেঙে পড়া

প্রভৃতি সমস্যার উদ্ভব ঘটায়।
মনে রাখতে হবে..
নিজেকে নিয়ন্ত্রন করতে পারাটা সব দিক থেকে নিরাপদ।
যেহেতু অনেক সময় আবেগের চূড়ান্ত মুহুর্তে নীতির চেয়ে প্রয়োজন টা এবং আত্মতৃপ্তিটাই বড়ো হয়ে দাড়ায়..সেরকম কিছু হলে .
পরামর্শ হচ্ছে..
সঙ্গী যেনো অবশ্যই বিশ্বস্হ,সচেতন এবং বুদ্ধিধমান বা বুদ্ধিমতী হয়..
নতুবা পরবর্তীতে মুশকিলের কোনো অন্ত থাকবে না।
কনডোম এবং পিল দুটোর সহযোগিতা নিলে পরবর্তী অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

পরিশেষে বলতে চাই.মুহুর্তের চরম আনন্দ যদি
শান্ত জীবনে টর্নেডো হয়ে সুন্দর জীবনকে ছারখার করে দেয়ার সম্ভাবনা থাকে...
তাহলে তা সে যত আকর্ষনীয় সুখই হোক না কেন..
তা পরিত্যাজ্য ।

সাড়ে ৫ হাজার নারী-পুরুষের সঙ্গে যৌন মিলন করেছে এক জুটি

পরপুরুষ কিংবা পরনারীর সঙ্গে বিছানায় যাওয়ার রগরগে কাহিনি নিয়ে ট্যাবলয়েড পত্রিকাগুলোকে সরব হতে দেখা যায়৷

তবে স্বামী এবং স্ত্রী উভয়ই যখন জেনেশুনে দিনের পর দিন অন্যের সঙ্গে যৌনমিলন করেন এবং নিজেদেরকে ‘সুখি জুটি' বলে পরিচয় দেন, তখন সে সংবাদ নিশ্চয়ই অনেক বেশি চাঞ্চল্যকর৷ 
লন্ডনের স্যারা মুর এবং জেফ ড্যানিয়েল তাই সংবাদ শিরনামে৷ ব্রিটিশ ট্যাবলয়েড সান জানিয়েছে, ২০ বছর ধরে চলছে অবিবাহিত এই জুটির সংসার৷ দু'জন এই সময়ের মধ্যে নাকি ৫ হাজার ৪৮৫ জন নারী ও পুরুষের সঙ্গে বিছানায় গিয়েছে৷
আদতে এই দুজনই পেশায় সেক্স থেরাপিস্ট৷ নিয়ম অনুসারে এ নিয়ে যদি কেউ কোন সমস্যায় পড়েন তাহলে তারা এই থেরাপিস্টদের কাছে আসবে, তারা পরামর্শ দেবে৷ প্রয়োজনে ‘কী করিলে কী হয়' জাতীয় কথাবার্তা জানাবেন৷ কিন্তু স্যারা মুর এবং ড্যানিয়েল ভিন্ন কাজ করেন৷ তারা একটু ‘বিশেষ' বলে চিকিৎসকরা তাদের কাছে রোগীদের পাঠান৷ এবং বেশিরভাই সময় ঐ ব্যক্তিদের সঙ্গে বিছানায় যেতে হয় তাদের৷‘থেরাপি’র খাতিরেই এমন অভিনব উদ্যোগ‘থেরাপি’র খাতিরেই এমন অভিনব উদ্যোগ
স্যারা মুর ১৯ বছরে ৩ হাজার ৩২৩ জন পুরুষের সঙ্গে বিছানায় গিয়েছেন৷ আর এদের মধ্যে ৫২ জন ছিল কৌমার্য হারায়নি এমন পুরুষ৷ আর স্যারার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ড্যানিয়েল, যার বয়স ৪০, তিনি বিছানায় গিয়েছেন ২ হাজার ১৬২ জন নারীর সঙ্গে৷ আর তিনি ৪৯ জন নারীর কৌমার্য ভাঙাতে সহায়তা করেছেন৷ স্যারা মুর বললেন, ‘বিষয়টিকে আমরা কেবল সাহায্য বলেই মনে করছি৷ এটাকে কোনভাবেই গণিকা পেশা বলে মনে করি না আমরা৷ তিনি বলেন, সমস্যায় পড়া মানুষকে সহায়তা করা হচ্ছে চিকিৎসকদের পরামর্শে৷ এ থেকে আমাদের রোজগারও বেশ৷ আমাদের সঙ্গে মিলনের পর স্বভাতই সেই পুরুষ কিংবা মহিলা যৌনভীতি থেকে মুক্তি পান৷' 
১৫ বছর বয়সে নিজের কুমারীত্ব হারান মুর৷ ২০ বছর বয়সে তার পরিচয় হয় ড্যানিয়েলের সঙ্গে৷ সেই থেকে তারা একসঙ্গে আছেন৷ আর তখন থেকেই তারা এই পেশাতেই রয়েছেন৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যৌনতা এবং যৌনস্বাস্থ্য


অধ্যাপক ডা. এ এইচ মোহামমদ ফিরোজ
মানুষের যৌনতা কেবল জৈবিক ঐতিহ্য এবং ধারাকেই সমুন্নত করে না বরং এটি একটি আন্তঃসম্পর্ক তৈরি করে এবং জীববিদ্যা, মনোবিদ্যা এবং সামাজিক সংস্কৃতির ওপর এটি প্রভাব সৃষ্টি করে। যৌনতা মানুষের জীবন এবং মনের ওপর প্রভাব সৃষ্টি করে। মানুষের মনোজগতের ওপরও এর ভূমিকা আছে। তবে আমরা অনেকেই যৌনস্বাস্থ্য সম্বন্ধে অবগত নই। অনেক ক্ষেত্রে কেবল যৌনকর্মকেই অনেকেই যৌনস্বাস্থ্য মনে করে থাকেন। আসলে যৌনস্বাস্থ্য সম্পূর্ণ একটি স্বতন্ত্র বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যৌনস্বাস্থ্যের বর্ণনা হলো এরকম-যৌনস্বাস্থ্য হলো দৈহিক আবেগ এবং উভয়ের যৌন অংশগ্রহণে এটি পরিচালিত হয় এবং এর ফলে ব্যক্তিত্ব, যোগাযোগ এবং ভালোবাসা দৃঢ় হয়।
যৌনতার ধারা
ছোটবেলা থেকেই অনেকের মনেই ী এবং ু ক্রোমোজমসংক্রান্ত অল্প বিস্তর ধারণা থাকে এবং অনেকেই এই সময়ে যৌনতা কী এ ব্যাপারে জানতে আগ্রহী হয়ে ওঠে। অথচ দেখা যাচ্ছে প্রয়োজনেই সঠিকভাবে তারা যৌনতা সম্পর্কে জানতে পারে না। বিভিন্ন ফ্যাক্টরভেদে পরবর্তী সময়ে যৌনতা সম্পর্কে মানুষ জ্ঞান লাভ করতে শেখে। আমাদের দেশের প্রেক্ষাপটে কিংবা উপমহাদেশের প্রেক্ষাপটে যৌনতাসম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা অনেকেরই আছে। ভারতীয় বহু অঞ্চলে এর প্রসার একটু বেশি।যৌনতার শুরুতে এখানে লিঙ্গ হলো নারী এবং পুরুষ। এখানে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমেই সরাসরি এবং সপষ্টভাবে যৌনতার স্বরূপ বোঝা যেতে পারে। জীববিদ্যা সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যাতেও যৌনতাসম্পর্কিত বিস্তর আলোচনার কথা আমরা বুঝতে পারি। আমাদের এই আলোচনায় যৌনতা এবং যৌনজীবন সম্পর্কিত কয়েকটি বিশেষ বিষয় দৃষ্টিপাত করা হবে।
মানুষের যৌন সাড়া
মাস্টার এবং জনসন যারা বিজ্ঞানসমমত মনোদৈহিক যৌন বিভিন্ন আচরণের ওপর প্রথম গবেষণা করেন তাদের মতে, মানুষের যৌন সাড়া জাগাতে বা যৌনতার অনুভূতি এবং তৎসম্পর্কিত যৌন উদ্দীপনা এবং চরমপুলকের বিষয়টি মূলত যৌন ইন্দ্রিয়কে উদ্দীপিত করার ফলেই ঘটে থাকে এবং মানুষের মস্তিষক এই নিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। নারী এবং পুরুষের যৌন উদ্দীপনা একই সাথে শুরু করা হয় না। বহু ক্ষেত্রে নারীর উদ্দীপনা পুরুষের চেয়ে খুবই লঘু এবং ধীরগতিতে সৃষ্টি হতে থাকে। কিন্তু পরবর্তীতে তা অতিরিক্ত সময় স্থায়ী হতে পারে অর্থাৎ নারীর যৌন সাড়া সৃষ্টির পর থেকে তা স্থায়িত্বের সাথে পুরুষের উদ্দীপনার স্থায়িত্বের সময়ের চেয়ে বেশি। পুরুষ এবং নারীর যৌন উদ্দীপনার জন্য কয়েকটি ইন্দ্রিয় বা যৌনাঙ্গ ব্যাপকভাবে কাজ করে। পুরুষের প্রধান যৌনাঙ্গ হলো তার লিঙ্গ। এটি হলো পুরুষের বাহ্যিক যৌনাঙ্গ। নারীর মতো পুরুষের অন্তর্গত কোনো যৌনাঙ্গ নেই। পুরুষের অণ্ডথলিতে বীর্য এবং শুক্র উৎপন্ন হয়। দৈহিক মিলনের সময় এই শুক্র বীর্যের মাধ্যমে পুরুষের লিঙ্গ থেকে বের হয়ে আসে এবং এই সময়ে পুরুষ চরমপুলক লাভ করে। সাধারণত পুরুষের লিঙ্গের আকার নিয়ে সব সময়ই বহু পুরুষকে উদ্বিগ্ন থাকতে দেখা যায়। অথচ এটি একটি তুলনামূলক অহেতুক এবং অনর্থক যৌনচিন্তা।
পুরুষের লিঙ্গের বিশেষ করে এশিয়াতে পুরুষের লিঙ্গের গড় দৈর্ঘ্য ৫ থেকে সাড়ে ৫ ইঞ্চি। তবে অনেকের ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকতে পারে। যেমন কারো কারো লিঙ্গের দৈর্ঘ্য ৬ থেকে ৮ ইঞ্চি আবার অনেকের লিঙ্গের দৈর্ঘ্য ৪ থেকে সাড়ে ৪ ইঞ্চি হতে পারে, তবে উভয় অবস্থাতেই যৌনমিলন সম্ভব। পুরুষের উত্তেজনার মূল কেন্দ্রস্থল হলো লিঙ্গ। লিঙ্গের উত্থানই পুরুষের মূল যৌনশক্তি। অপরদিকে নারীর বাহ্যিক যৌনাঙ্গ এবং অন্তর্গত যৌনাঙ্গ রয়েছে। বাহ্যিক যৌনাঙ্গের মধ্যে নারীর ক্লাইটোরিস বা ভগাঙ্কুর সবচেয়ে বেশি যৌন সপর্শকাতর অঙ্গ। পুরুষ নারীর এই যৌনাঙ্গে সপর্শের মাধ্যমে নারীকে চরমপুলকের দিকে নিয়ে যেতে পারে। পুরুষ এবং নারী উভয়েরই যৌন উত্তেজনার সময়ে তাদের রক্তচাপের পরিমাণ বেড়ে যায়। পুরুষের ক্ষেত্রে হার্টবিট, হৃদসপন্দন প্রতি মিনিটে ১০০ থেকে ১৭৫ মিনিটে উঠে যায় এবং নারীর ক্ষেত্রে তা প্রতি মিনিটে ৮০ থেকে ১৫০ পর্যন্ত হতে পারে। পুরুষ এবং নারীর যৌথ উত্তেজনার শেষ পর্যায় হলো চরমপুলক। এই সময়ে পুরুষের বীর্যপাত ঘটে এবং নারীর চরম তৃপ্তি আসে। এটি শারীরিক যৌন টেনশনকে কমাতে পারে। চরমপুলকের সময় পুরুষ এবং নারীর দৈহিক এবং মানসিক অস্থিরতাও বেড়ে যায়। যা চরমপুলকের পর একেবারে কমে যায়। তবে সাধারণভাবে যে কয়টি বিষয় পুরুষ এবং নারীর যৌন মাত্রার জন্য প্রয়োজন তা হলো, উভয়ের যৌন হরমোনের স্বাভাবিকতা, নারীর যোনির আর্দ্রতা, পুরুষের লিঙ্গের দৃঢ়তা এবং সঠিক উত্থানে যৌনতার প্রতি উভয়ের আকর্ষণ। পুরুষের যৌন হরমোন হলো টেস্টোস্টেরন এবং নারীর যৌন হরমোন হলো ইস্ট্রোজেন। সাধারণত সকালের দিকে পুরুষের যৌন হরমোন সবচেয়ে বেশি মাত্রায় শরীরে অবস্থান করে এবং এ জন্য সকালের দিকে যৌন আকর্ষণ এবং ক্ষমতা একটু বেশি থাকে।
যৌনতা এবং বয়স
পুরুষ এবং নারীর মধ্য বয়সে যৌনতার আকর্ষণ এবং ক্ষমতা থাকে সবচেয়ে বেশি। কৈশোরকালীন সময়ে পুরুষ এবং নারী যৌবনপ্রাপ্তির পর থেকে মোটামুটি ৪০-৫০ বছর সময় পর্যন্ত তারা যৌনমিলনে সক্রিয় থাকতে পারে। তবে মধ্য বয়সে যৌনতার প্রতি আকর্ষণ থাকে তুলনামূলকভাবে বেশি। নারীর মেনোপজের সময় তার রজঃনিবৃত্তির সূচনা করে। এটি অনেক নারীকেই যৌনতার প্রতি উদাসীন করে তোলে। আমাদের দেশে প্রায় ক্ষেত্রে ৪৫ বছরের পর নারীদের যৌন সচেতনতা দেখা যায় না। পুরুষদের ক্ষেত্রে এই সময়ের কাছাকাছি বা ৫০ বছরের মধ্যেই যৌন ক্ষমতা ফুরিয়ে যেতে দেখা যায়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে যৌন ইচ্ছার কমতির কারণ হলো যৌন হরমোন কমে যাওয়া। তবে নানাবিধ শারীরিক এবং মানসিক কারণেও পুরুষ এবং নারীর যৌন ইচ্ছা এবং যৌনশক্তি কমে যেতে পারে। আর্থ্রাইটিস, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং ক্যান্সারজাতীয় শারীরিক অসুস্থতা যৌনতার ওপর প্রভাব ফেলে। তেমনি নানাবিধ মানসিক অসুস্থতাও যৌন ইচ্ছা এবং ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। যাতে পুরুষ এবং নারী উভয়ই আক্রান্ত হতে পারে।
যৌনতার বিভিন্নতা
আমাদের সমাজে কিংবা দেশেই কেবল নয় বরং পৃথিবীজুড়ে যৌনতার বিভিন্নতা পরিলক্ষিত হয়। যৌন ব্যবহারের বিভিন্নতাই যৌনতার বিভিন্নতা। বিভিন্ন দেশে সাংস্কৃতিক পরিমণ্ডলে যৌনতার ব্যবহারের ব্যাপক পরিবর্তন হতে পারে। মানুষের যৌন আচরণের বিভিন্ন পার্থক্য বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে ঘটতে পারে। তবে পাশ্চাত্যে নানাবিধ সাইকোলজিক্যাল বিহেভিয়ার যা কিনা যৌনতাতে বিভিন্নতা নিয়ে আসতে পারে। যৌন সংস্কৃতি আবার একেকজনের কাছে একেকরকম হতে পারে। অনেকেই এতদকারণে যৌনতার বিভিন্নতা অবলম্বন করে যে কারণে আমরা বিভিন্ন প্রকার যৌন আচরণের সাথে পরিচিত হতে পারি। তবে অধিকাংশ ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এগুলো হলো অসুস্থ যৌন মানসিকতা এবং অসুস্থ যৌনকর্ম। বিভিন্ন দেশে কিংবা আমাদের দেশেও সমকামী পুরুষ এবং নারী বিপরীতকামী পুরুষ এবং নারী, উভকামী পুরুষ এবং নারীর দিকে লক্ষ করলে দেখা যাবে, অনেকেই মানসিক কারণে কিংবা অনেকে বৈচিত্র্যপূর্ণ শারীরিক কারণে বিভিন্ন প্রকার যৌন ব্যবহারের সাথে সম্পৃক্ত। সমকামী পুরুষ কিংবা সমকামী নারী বস্তুত যৌনতার বৈচিত্র্যের জন্য এবং অনেক ক্ষেত্রে মানসিকতার জন্য এ জাতীয় যৌনতার প্রতি আকর্ষণ গড়ে তোলে। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষ কিংবা নারী একাধারে পুরুষ এবং নারী উভয়ের সাথে যৌনমিলনে রত হতে পারে। এ জাতীয় যৌন আচরণকে উভকামিতা বলে। পাশ্চাত্যে সমকামী পুরুষদের ‘গাই’ এবং নারীদের ‘লেসবিয়ান’ নামে ডাকা হয়। গাই এবং লেসবিয়ান আর্য সমমনা।এগুলো ছাড়াও আরো নানা ধরনের অদ্ভুত যৌন আচরণের বিষয়ও রয়েছে। যেমন জুফিলিয়া (তসসহভমলমথ) পশু-পাখির সাথে যৌনমিলন, ফেটিসিজম (ঋপয়মঢ়ভমঢ়শ) নেকরোফিলিয়া (ঘপধড়সহভমলমথ) এবং ভয়েরিজম (ঠসীপড়মঢ়শ) ইত্যাদি। এছাড়াও পরিবার পরিজনের নিকট আত্মীয় সম্পর্কের সাথেও যৌনমিলনকে ইনসেস্ট (ওষধপঢ়য়) বলে। যেমন বাবা মেয়ের সঙ্গে যৌনতা, চাচা ভাইঝির সাথে যৌনতা ইত্যাদি। আরেক ধরনের যৌন ব্যবহার রয়েছে যাকে স্যাডিজম বলে (ঝথনমঢ়শ)। এর ফলে যৌনতার সময়ে অপরকে ব্যথা দেয়ার প্রবণতা দেখা যায়। আবার ঠিক এর উল্টোটিও আছে। একে বলে ম্যাজোইজম (গথঢ়সপভমঢ়শ)। এর ফলে নিজের ব্যথা পাবার আশঙ্কা থাকে। এই জাতীয় যৌন আচরণকে অসুস্থ যৌন মানসিকতা বলে।স্বাস্থ্যসম্পর্কিত বিষয়ের সাথে অসুস্থতার বিষয়টি জড়িত থাকা স্বাভাবিক। ঠিক তেমনি যৌনতার সাথেও অসুস্থতার একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে। তবে নানাবিধ পারিপার্শ্বিক কারণে যৌন অসুস্থতা দেখা দিতে পারে। যেমন জীববিদ্যা সম্পর্কিত সমস্যা, ব্যবহারিক সমস্যা এবং সামাজিক পরিবেশগত সমস্যার প্রভাব ইত্যাদি। যৌন নানা সমস্যা কিংবা অসুস্থতার জন্য শারীরিক এবং মানসিক কিছু কারণও দায়ী হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পেরিফেরাল স্নায়ুব্যবস্থা, কার্ডিওভাসকুলার ব্যবস্থা এবং যৌনাঙ্গের সমস্যার জন্য যৌনতার বিঘ্ন সৃষ্টি হতে পারে। পুরুষ এবং নারীর অনেক ক্ষেত্রে যৌনতার প্রতি ভীতি অনেক সময় যৌন অসুস্থতা সৃষ্টি করতে পারে।
যৌন সমস্যার চিকিৎসা
অনেক ধরনের যৌন সমস্যার জন্য নানাবিধ চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। যার দ্বারা এই সকল সমস্যার সমাধান হতে পারে। নারী এবং পুরুষের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী নানাবিধ যৌন সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে নারীদের চেয়ে যৌন সমস্যায় পুরুষেরা ভোগে বেশি। অধিকাংশ পুরুষের ক্ষেত্রে হস্তমৈথুন সম্পর্কিত যৌন সমস্যা মধ্যবয়সে তাদের যৌনতার ওপর প্রভাব ফেলে। নারীদের ক্ষেত্রে বিভিন্ন মাত্রার যৌন সমস্যা হতে পারে। যেমন সাধারণ যৌন সমস্যা, চরমপুলকজনিত যৌন সমস্যা, ভ্যাজিনিসমাস, যৌন এনেসথেসিয়া এবং ডিসপ্যারেনিয়া। নারীর যোনির শুষকতা এবং চরমপুলক সম্পর্কে অজ্ঞানতা এবং এতদসংক্রান্ত যৌন সমস্যার কারণেও নারী অনেক সময় যৌনক্ষমতা এবং ইচ্ছা হারিয়ে ফেলতে পারে।এছাড়া ডিসপ্যারোনিয়া এবং ব্যথাপূর্ণ যৌনমিলনও নারীর জন্য যৌন সমস্যা। তবে নারীর বিভিন্ন বয়সে বিভিন্ন প্রকার যৌন সমস্যা হতে পারে। অনেক নারীর ক্ষেত্রে  মেনোপজসংক্রান্ত যৌন সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে আবার নারীর পিরিয়ডসংক্রান্ত সাধারণ যৌন সমস্যা দেখা দিয়ে থাকে। তবে সর্বক্ষেত্রের যৌন সমস্যারই নির্দিষ্ট মেডিকেল অথবা থেরাপি রয়েছে। পুরুষের তিন ধরনের যৌন সমস্যা রয়েছে এগুলো পুরুষের প্রধান যৌন সমস্যা। এর মধ্যে উত্থান সমস্যা এবং অকাল বীর্যপাতের সমস্যা প্রধান। এছাড়া পুরুষের যৌন হরমোন এবং অণ্ডকোষের বিভিন্ন সমস্যা হতে পারে। যার প্রভাব পড়ে তার যৌনতায়। এই সমস্ত সমস্যারও নানাবিধ ডাক্তারি সমাধান রয়েছে। অনেক ক্ষেত্রে সার্জিক্যাল এবং থেরাপিউটিক চিকিৎসারও প্রয়োজন পড়ে।
যৌনস্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা
যৌনতা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কোনোমতেই তা অস্বীকার করার উপায় নেই। যৌনতার প্রতি আকর্ষণ এবং যৌন ক্ষমতা অনেক সময় নানা পারিপার্শ্বিক কারণে বিঘ্নিত হতে পারে। পুরুষের এবং নারীদের নানাবিধ এবং ব্যতিক্রমী যৌন সমস্যা এবং যৌনস্বাস্থ্য সম্পর্কিত অসুবিধা দেখা দিলেও এগুলোর চিকিৎসা এবং সমাধানের ব্যবস্থা রয়েছে উপযুক্তভাবে। তবে তা গ্রহণের মানসিকতা থাকতে হবে। অধিকাংশ ক্ষেত্রে পুরুষ এবং নারী যৌন অসুবিধা থাকা সত্ত্বেও ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে সংকোচবোধ করে। এতে করে তাদের শারীরিক সমস্যা বাড়তে পারে এবং যৌনজীবনে এর প্রচণ্ড প্রভাব পড়তে পারে। বিবিধ থেরাপি এবং মেডিকেশন পুরুষ এবং নারীর যৌনজীবনের নানাবিধ সমস্যাকে মোকাবিলা করতে পারে। আমাদের দেশে ইদানীং যৌনতার ব্যাপারে অনেকেরই সচেতনতা সৃষ্টি হচ্ছে। এটি একটি আশার কথা। যৌনস্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা প্রতিটি সুস্থ পুরুষ এবং নারীর জন্য জরুরি। কেননা যৌনতার প্রয়োজন বেঁচে থাকার জন্যও জরুরি। এটি জীবনের একটি অন্যতম নিয়ামক। পুরুষ এবং নারীদের ক্ষেত্রে যৌন যে কোনো সমস্যাতে অনেকে আবার অযাচিতভাবে এবং ব্যবস্থাপত্রের বাইরে ওষুধ সেবন করে থাকেন।
এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর। যৌনস্বাস্থ্যের স্বয়ংসম্পূর্ণতা বরং এতে নষ্ট হয়। প্রতিটি ক্ষেত্রে উচিত ডাক্তার অথবা গাইনোকলজিস্টের পরামর্শমতো ওষুধ সেবন করা। এতে করে তা নিরাপদ এবং নিশ্চিত সুস্থতার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে। এজন্য যৌনস্বাস্থ্যের কোনো প্রকার সমস্যা দেখা দিলে বরং ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। পাশ্চাত্যে যৌনজীবনে বৈচিত্র্য আনয়নে এবং সুস্থ যৌনতার জন্য নানাবিধ মেডিকেশন এবং থেরাপির প্রচলন রয়েছে যা আমাদের দেশে অনুপস্থিত। তবুও চেষ্টা করুন সুস্থ শারীরিক দেহ এবং মন নিয়ে যৌনতায় লিপ্ত হতে। পুরুষ এবং নারীর জন্য যৌনস্বাস্থ্যের সুস্থতা অবশ্যই জরুরি এবং প্রয়োজনীয়। ডাক্তারের কাছে বা বিশেষজ্ঞের কাছে আপনার যে কোনো প্রকার শারীরিক এবং মানসিক সমস্যা, বিশেষ করে যেগুলো আপনার যৌনজীবনের সাথে সম্পৃক্ত সে ব্যাপারে খোলাখুলি আলোচনার মাধ্যমে পরামর্শ নিন। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের লেখা যৌনবিষয়ক বই পড়েও যৌন সমস্যা সম্পর্কিত জ্ঞান আহরণ করতে পারেন। এতে আপনার যৌনতাসম্পর্কিত অজ্ঞতা কেটে যেতে পারে। যৌনজীবনে সুখী হতে চাইলে যৌনস্বাস্থ্যকে সুস্থ রাখুন।
বৃদ্ধাবস্থা এবং যৌনতা
মানুষের জীবনে যৌনতা একটি বড় বিষয়। সাম্প্রতিক সময়ে আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন ‘সাইকিয়াট্রিস্ট টাইম’ পত্রিকাতে মানুষের যৌনতা এবং বয়স-এর ওপর একটি মনস্তাত্ত্বিক আলোচনা চালান। এই প্রবন্ধের লেখক ডা. সিনথিয়া এল আরডিটো। এই নারী মনোরোগ বিশেষজ্ঞ ১৯৯২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি একাধারে ম্যাকক্লিন হাসপাতালের সিনিয়র সাইকোলজিস্ট। এই প্রবন্ধে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা যৌনতা এবং বয়সসংক্রান্ত মনোদৈহিক কিছু আলোচনার মুখোমুখি হব।
sunorgo.info

প্রাইমারি স্কুলে সেক্স এডুকেশনের লাভক্ষতি

বিলাতের প্রাইমারী স্কুলের কোমলমতি ছেলেমেয়েদের সিলেবাসে সেক্স এডুকেশন বা যৌনশিক্ষার অন্তর্ভূক্তি একটা অবিশ্বাস্য খবর। কিন্তু বাস্তবে তাই হতে যাচ্ছে। বিলাতের বিভিন্ন ধর্মীয় গ্রুপ এবং বিবেকবান বুদ্ধিজীবীদের আপত্তি সত্ত্বেও বর্তমান সরকার প্রাইমারী স্কুলে যৌনশিক্ষা বাধ্যতামূলক ভাবে চালু করতে যাচ্ছে। সরকার প্রকাশ্যে বলছে, টিন-এইজার প্রেগন্যান্সি প্রতিরোধের জন্যেই প্রাইমারী স্কুলে যৌনশিক্ষা চালু হচ্ছে। কিন্তু আসলে কি তাই? 

বিলাতে অপ্রাপ্ত বয়স্ক বা টিন-এজার মেয়েদের অন্তসত্ত্বা হবার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। বলাবাহুল্য বিবাহ বহির্ভূত অবস্থায়-ই এ সকল মেয়ে অন্তসত্ত্বা হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বৃটেনে টিন-এইজ প্রেগন্যান্সির হার অনেক বেশি। এ ব্যাপারে মার্কিনযুক্তরাষ্ট্র থেকেও আমরা এগিয়ে আছি। অথচ এ দেশে তুলনামূলক হিসেবে জন্মনিরোধক বটিকার ব্যবহার অনেক বেশি। জন্মনিরোধের অন্যান্য পন্থাও এখানে সর্বত্র সহজলভ্য। সাম্প্রতিক এক সার্ভে অনুযায়ী বৃটেনের ১৫ থেকে ১৯ বছর বয়সী শতকরা ২ দশমিক ৯ টি মেয়ে সন্তান জন্ম দেয়। এ হার মার্কিন যুক্তরাষ্ট্রে দশমিক ৭৬, ফ্রান্সে দশমিক ৭৫ এবং জাপানে দশমিক ৫৯ মাত্র। 

এ দেশের আইন অনুযায়ী টিন-এইজার ছেলে বা মেয়ে কারো-ই ১৮ বছর না হলে বিয়ে করার অধিকার নেই। মা-বাবা যদি ১৬ বছর হবার পূর্বে তাদের বিয়ের ব্যবস্থা করেন তা হলে আইন ভঙ্গের দায়ে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মেয়েদের বিয়ে করার বয়স ১৮ বছর হলেও ইমিগ্রেশন আইনের ধারা মতে ২১ বছর না হলে তারা স্বামীকে এ দেশে নিয়ে আসার জন্য আবেদন করতে পারে না। ইকুয়াল অপরচুনিটির দেশে স্থানীয় বাসিন্দদের জন্য এক আইন এবং বহিরাগতদের জন্য ভিন্ন আইন। এটা কি বর্ণবৈষম্য নয়? 
এ দেশে প্রাইমারী স্কুলে যৌনশিক্ষা প্রদানের দাবি অনেক পুরানো প্রসঙ্গ। শুধু লেবার পার্টি নয়, লিবারেল ডেমোক্রেট দলের পক্ষ থেকে ২০০৩ সালে ৭ বছর বয়সী ছেলেমেয়েদের যৌনশিক্ষা দেয়ার দাবি উত্থাপিত হয়েছে। তাদের মতে যৌন হয়রানী, ড্রাগ এবং অন্তঃসত্ত্বা হওয়া প্রতিরোধে এটাই সবচেয়ে কার্যকরী পন্থা। তবে টিন-এইজারদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা-ই তারা বেশি আলোচনায় টেনে আনছেন। রক্ষনশীল মহলের আপত্তির কারণে এতদিন বিষয়টা আটকে ছিল। এখন মনে হচ্ছে সরকারের যারা নীতি নির্ধারক তারা এ ব্যাপারে বেপরোয়া হয়ে উঠেছে। 

টিন-এইজার মেয়েদের অধিকমাত্রায় আন্তঃসত্ত্বা হবার ঘটনায় উদ্বিগ্ন কতিপয় চিন্তাবিদ এর আসল কারণ অন্বেষণ না করে নিজেরা একটা কারণ তৈরি করেছেন। বর্তমান লেবার সরকার এ সকল মাথামোটা থিংক ট্যাঙ্কারের তৈরি কারণকে টিন-এইজারদের আন্তঃসত্ত্বা হবার সত্যিকার কারণ বলে ধরে নিয়েছে। এর ধারাবাহিকতায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০১০ সাল থেকে প্রাইমারী স্কুলের ছেলেমেয়েদের বাধ্যতামূলক ভাবে যৌনশিক্ষা প্রদান করতে হবে। 
শিশু বয়স থেকে যৌনশিক্ষা দিলে টিন-এইজারদের অন্তঃসত্ত্বা হবার হার কমে যাবে, এটা একটা হাস্যকর দাবি। এ ব্যাপারে প্রাপ্ত তথ্য-উপাত্তের সাথেও তা সাযুজ্যপূর্ণ নয়। যে সকল অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অন্তঃসত্ত্বা হচ্ছে তাদের মধ্যে ১৫ বছর বয়সের চেয়ে ছোট মেয়ের সংখ্যা নিতান্তই নগন্য। এ দেশে ১১ এবং তদুর্ধ বয়সের ছেলেমেয়েরা সেকেন্ডোরী স্কুলে যায়। সেকেন্ডারী স্কুলে অনেক দিন থেকেই বাধ্যতামূলক ভাবে যৌনশিক্ষা প্রদান করা হচ্ছে। জন্মনিরোধক বটিকা বা অন্যান্য উপকরণের ব্যবহারও এ দেশে ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক গুণ বেশি। 

গত বছর সাউথাম্পটন ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেছে, জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে বৃটেনের টিন-এইজার মেয়েদের উন্নতমানের জ্ঞান রয়েছে। জরিপ অনুযায়ী প্রতি ১০ জনের ৭ জন টিন-এইজার মর্নিং-আফটার পিলের ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে। সুতরাং প্রাইমারী স্কুলে যৌনশিক্ষা দেয়া হলে টিন-এইজ প্রেগন্যান্সি কমে যাবে বলে যারা প্রচার করছেন তাদের এ দাবি সঠিক নয়। 
নীতিগত ভাবে আমরা ছেলেমেয়েদের যৌন বিষয়ে শিক্ষাদানের পৰক্ষ। মানব জীবন এবং মানব সমাজের জন্যে মানুষের যৌনজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। কোনভাবেই আমরা যৌনশিক্ষাকে উপেক্ষা বা অবহেলা করতে পারি না। আমরা জানি, মানুষের মতো পশুর মধ্যেও যৌন আকাঙ্খা রয়েছে। তবে পশুর এবং মানুষের যৌন-জীবন সমান নয়। পশুর যৌন-আকাঙ্খা মেটানোর জন্য যাচাই-বাচাই করার প্রয়োজন পড়ে না। তারা যার সাথে যখন ইচ্ছা মিলিত হতে পারে। কিন্তু মানুষকে এ ব্যাপারে একটা বিশেষ নিয়মের আওতায় চলতে হয়। ইসলাম, খৃষ্টান, ইহুদি, হিন্দু ও বৌদ্ধসহ পৃথিবীর সকল ধর্মে মানুষের যৌনজীবন সম্পর্কে বিধিবদ্ধ বিধান রয়েছে। সকল ধর্মই বিবাহ-বহির্ভূত যৌনসম্পর্ককে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সকল বিধান সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা পারিবারিক এবং সামাজিক ব্যবস্থার আওতায় অবহিত হয়। ইসলাম ধর্মের কুরআন-হাদীস এবং ফেকাহ শাস্ত্রে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু যৌনশিক্ষার নামে কোমলমতি ছেলেমেয়েদের অবাধ যৌন স্বাধীনতা বা বক্তি-স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা শিক্ষা দেয়াকে আমরা সমর্থন করতে পারিনা। সরকার আসলে প্রাইমারী স্কুলে যৌনশিক্ষার অজুহাতে এ সব জিনিসই শিক্ষা দিয়ে বিশৃঙ্খল সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে যাচ্ছে। এটা কোন অবস্থায়ই মেনে নেয়া যায় না। 

আদমশুমারীর হিসাব মতে বিলাতের অধিকাংশ মানুষ খৃষ্টান ধর্মমতের অনুসারী। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় খৃষ্টধর্মের কোন আধিপত্য নেই। এমন কি স্কুল বা কলেজে যারা আরই বা রিলিজিয়াস এডুকেশন শিক্ষা দেন তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী নয় অথবা এগনষ্টিক বা সংশয়বাদী। বর্তমানে বৃটেনের সেকেন্ডারী স্কুলে সেলফ এন্ড সোসাইটি বা পিএসএইচই-এর যারা শিক্ষক তারা-ই সাধারণতঃ যৌনশিক্ষা প্রদান করেন। মানুষের যৌন জীবন সম্পর্কে বিভিন্ন ধর্ম যে নির্দেশনা প্রদান করেছে স্কুলের যৌনবিদ্যার আওতার মধ্যে তা নেই। 

স্কুলগুলো কোন বিচ্ছিন্ন দ্বীপ নয় যে বৃটেনের অবাধ যৌন স্বাধীনতা থেকে তা দূরে থাকতে পারবে। সমাজ ও স্কুলের পরিবেশের সাথে শিৰকদের মানসিকতা যোগ হবার ফলে ধর্মীয় বিধি-নিষেধের ব্যাপারে ছেলেমেয়েদের মধ্যে এক ধরণের উন্নাসিকতা সৃষ্টি হচেছ। সম্প্রতি হমোফোবিয়া প্রতিরোধের নামে অনেক স্কুল ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে রীতিমত জেহাদ শুরু করেছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের পৰক্ষ এ ভাবে ক্যাম্পেইন চালালে টিন-এইজ প্রেগন্যান্সি বৃদ্ধি পাবে, এতে অবাক হবার কিছু নেই। 
আমাদের মতে বৃটেনে টিন-এইজারদের অধিক হারে অন্তঃসত্ত্বা হবার অন্যতম কারণ হচ্ছে যৌন বিষয় শিক্ষা দেয়ার নামে সেকেন্ডারী স্কুলে লাগামহীন বা অনিয়ন্ত্রিত যৌন বিষয়ক আলোচনা। টিন-এজার ছেলেমেয়েদের সাথে খোলামেলা ভাবে যৌন বিষয়ক আলোচনা করলে তাদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে বাধ্য। এর সাথে পাশ্চাত্য সমাজের অবাধ যৌন স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতার নামে অবাধ যৌনাচার, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উলঙ্গ প্রচারনা, পারিবারিক জীবনে ধ্বস ইত্যাদিও এর পেছনে ভূমিকা রাখছে। অপর দিকে সোশ্যাল সার্ভিসের বাড়াবাড়ি মূলক খবরদারির কারণে ছেলেমেয়েদের উপর শিক্ষক এবং পিতা-মাতা বা অভিভাবকদের নিয়ন্ত্রণ ক্রমেই কমে আসছে। ফলে ছেলেমেয়েরা বিদ্রোহী এবং বেপরোয়া হয়ে গড়ে উঠছে। এমনি অবস্থায় সরকারী সিদ্ধান্ত মোতাবেক প্রাইমারী স্কুলে যৌনশিক্ষা প্রদান শুরু হলে দেশে টিন-এইজার মায়ের সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যাবে বলে আমারা আশঙ্কা করছি। 

বিলাতের প্রায় সকল ধর্মীয় গ্রুপ প্রাইমারী স্কুলে যৌনশিক্ষার বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকারী সিদ্ধান্ত রোধ করা যাবেনা। দলমত নির্বিশেষে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আশার বিষয় যে মুসলিম কমিউনিটির কয়েকটি গ্রুপ এর বিরুদ্ধে জনমত সৃষ্টির চেষ্টা করছেন। মুসলিম কমিউনিটির হাজার হাজার প্রাইমারী স্কুলগামী ছেলেমেয়ে রয়েছে। তাদের ভবিষ্যত জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে আবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাকতে পারেন। তবে শুধু মুসলমানদের এবং শুধু ধর্মীয় সম্প্রদায়ের চেষ্টায় আমরা সফল হতে পারবো না। সকল ধর্মীয় সম্প্রদায়কে এর সাথে জড়িত করতে হবে। বিলাতের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা কোন ধর্মে বিশ্বাস না করলেও সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ সংরক্ষণের ব্যাপারে আন্তরিক। তাদেরকেও জনমত গঠনের কাজে অংশীদার করতে হবে। টেলিভিশনের টক শ, পত্র-পত্রিকায় লেখালেখি এবং সভা-সমাবেশের মাধ্যমে বিলাতের সর্বত্র এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। 

টাওয়ার হ্যামলেটস এবং নিউহাম এলাকার মতো মুসলিম বা এশিয়ান অধ্যুষিত বরার বাসিন্দাদের এ ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে। আগামী নির্বাচনে বিভিন্ন দল থেকে যারা এমপি প্রার্থী হতে যাচ্ছেন তাদের সকলের কাছে আমাদের যেতে হবে। সকল দলের এমপি প্রার্থীর নিকট থেকে এর বিরুদ্ধে কথা বলার অঙ্গীকার আদায় করতে হবে। 
সব শেষে একটি ছোট্র কথা বলে আলোচনার ইতি টানতে চাই। বিলাতের প্রচলিত শিক্ষাব্যবস্থা বা কারিকুলাম আমাদের ছেলেমেয়েদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যোগ্য হিসেবে গড়ে তোলার ব্যাপারে কতটুকু উপযোগী সে ব্যাপারে শিক্ষাবিদদের মধ্যে প্রবল বিতর্ক রয়েছে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং ইউরোপের বর্তমান প্রজন্মের সাথে বিলাতের বর্তমান প্রজন্ম কি শিক্ষা, দক্ষতা বা যোগ্যতায় প্রতিযোগিতা করে বিজয়ী হতে পারবে? বর্তমান শতাব্দী গত শতাব্দী থেকে অনেক বেশি দ্রতগামী এবং প্রতিযোগিতামূলক। বিলাতের প্রাইমারী ও সেকেন্ডারী স্কুলে বিজ্ঞান, অংক এবং আইসিটি শিক্ষার জন্যে যে সময় নির্ধারিত আছে তা কি যথেষ্ট? এ সময় থেকে কিছু অংশ কেটে নিয়ে সে সময় যৌনশিক্ষার লেসনে দেয়া কতটুকু যৌক্তিক - তাও বিবেচনা করা দরকার। প্রকৃতিগত ভাবে মানুষ যে রকম খাওয়া-পরার জ্ঞান অর্জন করে তেমনি কিছুটা যৌনশিক্ষাও লাভ করে। যৈবিক জীবন-যাপনের জন্যে এর পর যে শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন তা তারা পরিবার এবং সমাজ থেকে লাভ করতে পারে। আমাদের মতে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার জন্যে নির্ধারিত সময় কেটে নিয়ে সে সময় যৌন শিক্ষার জন্যে ব্যয় করা বুদ্ধিমত্তার লক্ষণ নয়।
 from internet

যৌনতার বাধানিষেধ


যদিও অনেক প্রাণীর মধ্যে সমকামিতার যৌনখেলা বর্তমান। তাদের যৌনতার পরিচালনা হয় বেশিরভাগই উর্বরতাবৃত্তের সময়ে। সাধারণত নারী পশুরাই তাদের গর্ভধারণের সময়কালে পুরুষ পশুদের সাথে মিলিত হওয়ার আগ্রহ দেখায়। পশুদের এই মিলনপর্বের সময়টাকে অর্থাৎ তাদের উর্বরতাবৃত্তের পিরিয়ডকে প্রায়ই বলা হয়ে থাকে এসট্রুস। নারী পশুর গাত্র থেকে এই সময়ে একটা গন্ধ ছড়ায়, যা পেয়ে পুরুষ পশুরা যৌনভাবে উত্তেজিত হয়। এই গন্ধ ছড়ানো শুরু হলেই বুঝতে হবে মাদী পশু এখন এসট্রুস অবস্থায় আছে। এই ধরনের যৌন উত্তেজনার গন্ধকে বলা হয়ে থাকে ফেরোমোন।
অনেক শ্রেণীর পশুদের মধ্যে মাদী পশু প্রায় একই সময়ে সবগুলোর এসট্রুস হয়ে থাকে। তখন ফেরোমোনসের গন্ধে বাতাস পরিপূর্ণ হয়ে ওঠে, যার কারণে মর্দ পশুদের যৌন উত্তেজনা বেড়ে যায়, যাকে বলা হয়ে থাকে রুট।
বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি যে, ফেরোমোনস মানুষের যৌনতার ক্ষেত্রে কী ভূমিকা রাখে। আমরা নিশ্চিত করে জানি যে, যদিও নারী ও পুরুষের কোনো এসট্রুস বা রুট পিরিয়ড বলে কিছু নেই। এটাই হলো মানুষ ও পশুদের মধ্যে একটা বড় পার্থক্য­ আমাদের যৌন পরিচালনা শুধু প্রজননের জন্যই সীমিত নয়। আমরা যে কোনো সময়েই যৌন জাগৃতির ইচ্ছা করতে পারি, যৌনাঙ্গ চালনা করতে পারি এবং যৌনানন্দ উপভোগ করতে পারি। তাতে নারী উর্বর হোক বা না হোক তা কোনো ব্যাপার নয়। আমাদের মানুষের যৌন পরিচালনা আরো আমাদের সম্ভব করে তোলে ব্যাপক আকারের বিবিধ প্রক্রিয়ায় যৌন জাগরণ ও আনন্দ উপভোগ করা। এসব মানুষের যৌনখেলা পশুদের মতো এতটাই সীমিত আকারের নয়। যদিও আমাদের রয়েছে অনেক বেশি যৌন আনন্দের ক্ষমতা অন্যান্য বেশিরভাগ পশুর চেয়ে, আমাদের যৌন পরিচালনা অনেক বেশি নিষিদ্ধ হতেও পারে।
যেসব বাধানিষেধ যা মানুষের যৌন পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তা সাধারণত শারীরিক অপারগতার কারণে নয়, যেভাবে অন্য প্রাণীদের ক্ষেত্রে হয় আমাদের যৌনতার বাধানিষেধগুলো হচ্ছে সাধারণত সামাজিক। তারা সেরিব্রাল করটেক্সের মধ্যে বাণীবদ্ধ হয়ে থাকে। ব্রেনের এই অংশের মধ্যেই আমাদের যৌনতার পরিচিতি ও ভালোবাসার মানচিত্র উন্নতি লাভ করে। তারা গঠিত হয় আমাদের জীবন আরো আমাদের পরিবারের সঙ্গে জীবনের অভিজ্ঞতা এবং আমাদের সম্প্রদায়ের সামাজিক ও যৌনতার আদর্শ দ্বারা। এখানেই আমাদের যৌনতার অনুভব বসবাস করে। এই অনুভবগুলো প্রভাবিত করে যে, কীভাবে আমরা যৌনতায় মিলিত হই, কতটা বৈচিত্রতায় আমাদের যৌনতার আচরণ আমরা উপভোগ করতে পারি এবং কতটা আনন্দ আমরা পেতে পারি।
অনেকগুলো অনুভব যা আমাদের আছে তা হচ্ছে যৌনতা সম্বন্ধে বাধা-নিষেধ। এসব বাধানিষেধের অনেকগুলোই আমাদের নিজেদের ও আমাদের সম্প্রদায়কে রক্ষা করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ আমাদের মধ্যে বেশিরভাগ লোকই অন্যকে আমাদের সাথে জবরদস্তি যৌনমিলনের জন্য বাধা অনুভব করি। অন্যদিকে অনেকগুলো বাধা-নিষেধ আছে যা অনুভব করি তা শুধু নিজেদের যৌনভাবে উপভোগ করায় বাধা দেয়। উদাহরণস্বরূপ আমরা চাইতে পারি যে আমাদের সঙ্গী আমার বিশেষ কোনো অঙ্গ স্পর্শ করুক কিন্তু হয়তো আমরা জানি না সেটা জিজ্ঞেস করা সঠিক কি না।
আমাদের যৌনতার বেশিরভাগ নিষেধ জড়িত রয়েছে আমাদের দেহের কল্পনায়, আমাদের আত্মসম্মানের সাথে, ঈর্ষা, হোমোফোবিয়া এবং আমাদের আন্তরিক হওয়ার সামর্থের সাথে।

যৌনতার প্রকৃতি, প্রকৃতির যৌনতা

পার্থ চক্রবর্তী

এই লেখা মানবিক যৌনতাকে ঘিরে আজকাল যে যে বিতর্কগুলি গড়ে উঠেছে, গজিয়ে উঠেছে তার একটি বিশেষ পরিসরকে নিয়ে। মানুষের বিভিন্নরকম যৌন আচরণ কতটা প্রাকৃতিক (পড়ুন স্বাভাবিক) আর কতটা অ-প্রাকৃতিক, তা নিয়ে। এই লেখায় আমরা মানবিক যৌনতাকে বহুবচন হিসেবে ধরে নিয়েছি, মানুষের যৌন আচরণের বহুত্বকে (সমকামী, বিসমকামী, রূপান্তরকামী ইত্যাদি) সামাজিক বাস্তবতা হিসেবে স্বীকার করে নিয়েছি। এই স্বতঃসিদ্ধ থেকে আমরা দেখতে চাইব প্রকৃতি কী ভাবে যৌনতায়, যৌনতার আলোচনায় ঢুকে পড়ে। তর্কটা মূলত ঘুরপাক খায় সমকামিতাকে ঘিরে - একদল বলেন যে বিসমকামিতা প্রাকৃতিক, তাই স্বাভাবিক; অপরপক্ষ বলেন যে প্রকৃতিতে সমকামিতার উদাহরণও অনেক, তাই সমকামিতাও প্রাকৃতিক। প্রথম পক্ষে যেমন "গোঁড়া' কোরান-বাইবেল-মনুবাদীরা আছেন, তেমনি আছে "উদার' বিজ্ঞান, যেমন "ফরেন্সিক মেডিসিন' বা "আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েসন'। রাজনৈতিক পরিসরে "ফায়ার' সিনেমা বন্ধ করা নিয়ে অবশ্য "গোঁড়া'-দের বিরূদ্ধতা করেছেন অনেকেই (আমরাও করেছি) কিন্তু শতাব্দী জুড়ে ডাক্তারি বিজ্ঞানে সমকামিতার "অপ্রাকৃতিক যৌন-অপরাধ'-এর তত্ত্বায়ন হয়ে চলা নিয়ে বিশেষ আলোচনা আমরা শুনি নি (২০০৯ সালে আদালত সমকামিতাকে অপরাধ হিসেবে বাতিল করলেও স্বদেশে রচিত ফরেন্সিক মেডিসিন-এর বইয়ে অবশ্য এখনও "অপ্রাকৃতিক যৌন-অপরাধ'-এর বৈজ্ঞানিক লিস্টিতে বিসটিয়ালিটি, ওরাল সেক্স ইত্যাদির সাথে সমকামিতা দিব্যি রয়ে গেছে)।

অপরপক্ষেও আছেন অনেকেই - বৈজ্ঞানিক, সমাজতাত্ত্বিক থেকে রাজনৈতিক কর্মীরা। দুই পক্ষের যুক্তি থেকে অবশ্য একটা সাধারণ বিষয় উঠে আসে, একটা স্বতঃসিদ্ধ উঠে আসে - যা কিছু প্রাকৃতিক, তা-ই স্বাভাবিক এবং তাই যেন বৈধ। অথবা একটু অন্যভাবে বললে, যা কিছু প্রাকৃতিক "নিয়ম' মাফিক চলে, তাই বৈধ। ফলে এই তর্কে আরো একটি স্বতঃসিদ্ধ এসে গেল - প্রকৃতিতে "নিয়ম' আছে আর মানুষের সমাজ যেন সেই নিয়ম মেনে চললে বৈধতা পাবে। এই যুক্তিতে মানুষের সামাজিক গঠনে আর ব্যবহারে যদি প্রাকৃতিক "নিয়ম'গুলি ঠিকঠাক প্রয়োগ করা যায়, তা হলে তৈরি হবে এক সুস্থ, স্বাভাবিক, আদর্শ সমাজ।

এই লেখায় আমরা নির্দিষ্টভাবে দুটি প্রসঙ্গকে আলোচনায় আনছি, প্রশ্ন করছি। প্রথম, প্রকৃতির কোন ধারণায় মানুষের যৌনতার বৈধতার গল্প বলা হয়; দ্বিতীয়, মানুষ আর পশুর যৌন আচরণকে একরকম, এক করে দেখার প্রবণতা থেকে কিভাবে মানুষের যৌনতার বৈধতার গল্প তৈরি হয়।

১। প্রথমে দেখে নেওয়া যাক এখানে প্রকৃতি বলতে আমরা ঠিক কী বুঝছি। উত্তর উপনিবেশের ভূগোলে আর ইতিহাসে "আমরা' পশ্চিমের/উত্তরের মডেলেই ভাবি, ভাবতে শিখি - আমাদের প্রকৃতি ভাবনাও তাই পশ্চিমকেই একভাবে রিপ্রেজেন্ট করে। পশ্চিমী ধারণায় প্রকৃতি হল মানুষ আর মানবিক কার্যকলাপ বাদ দিয়ে আর বাদবাকি সবকিছু - জীবজন্তু, গাছপালা, পাথর-মাটি, প্রোটন-নিউট্রন, চাঁদ-সূর্য (পশ্চিমে প্রকৃতির ধারণা আর তার ক্রিটিক নিয়ে বিশদ আলোচনার জন্য লেখকের "তেপান্তর' পত্রিকায় (সংখ্যা ৮, ২০১০) "পুনর্ভাবনায় প্রকৃতির বিজ্ঞান ও রাজনীতি' লেখাটি দেখতে পারেন)। যৌনতা প্রাকৃতিক কি না, সেই আলোচনায় অবশ্য প্রকৃতি এত ব্যাপক অর্থে আমাদের কাছে আসে না - আসে একটু ছোট হয়ে, শুধুমাত্র জৈব প্রকৃতির প্রতিনিধি হিসেবে। তার মানে জীবজন্তু, গাছপালার যৌনতা আর মানুষের যৌনতার মিল/অমিলের হিসেবের মধ্যে দিয়ে।

এবার একটু জৈব প্রকৃতির যৌনতা বলতে আমরা কী বুঝছি, দেখে নেওয়া যাক। আমরা বিজ্ঞানের বই খুলে দেখছি যে জৈব জগতের বেশিরভাগটাতেই যৌনতা ব্যাপারটা বেশ গোলমেলে - প্রথমেই উদ্ভিদদের বাদ দিতে হচ্ছে, কারণ গাছপালার সাথে মানুষের তুলনাটা ঠিক হবে না; তারপর দেখা যাচ্ছে যে অযৌন আর "উভ'লিঙ্গ প্রাণীদের সংখ্যা, ভ্যারিয়েশন সবকিছুই যৌন প্রাণীদের থেকে অনেক অনেক বেশি। তা হলে মানুষের যৌনতাকে বুঝতে জৈব প্রকৃতির এক সংখ্যালঘু অংশকে, যারা মূলত ডারউইনিয় বিবর্তনে মানুষের মত অপেক্ষাকৃত নাবালক, তাদের দিয়ে বুঝতে হবে। তাই সমকামিতার পক্ষে আর বিপক্ষে যারা কথা বলেন, তারা আদতে প্রকৃতি নিয়ে বলেন না - প্রকৃতির এক ছোট্ট, খর্বিত প্রতিনিধির কথা বলেন; কিছু স্তন্যপায়ী প্রাণীর যৌন আচরণের কথা বলেন; বাঘ-সিংহ, গোরু-মোষ, জেব্রা-জিরাফের যৌনতার কথা বলেন। যেন, মানুষের যৌন আচরণ এই সব প্রাণীদের ইকুইভ্যালেন্ট, সমার্থক। সম্প্রতি প্রকাশিত অভিজিৎ রায়-এর "সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান' (শুদ্ধস্বর, ঢাকা; ২০১০) বইটি এইরকম একটি ধারণাকে সমর্থন করে লেখা। লেখক বইয়ের ভূমিকাতেই তাঁর অবস্থান বর্ণনা করেছেন - "এই বইয়ের মাধ্যমে প্রথম বারের মত বাংলা ভাষাভাষীদের জন্য অজ্ঞতার চাদর সরানোর প্রয়াস নেয়া হয়েছে, সর্বাধুনিক বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ হাজির করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে, সমকামিতা কোন বিকৃতি বা মনোরোগ নয়, এটি যৌনতারই একটি স্বাভাবিক প্রবৃত্তি'। তিনি এই বইয়ে বিভিন্ন প্রজাতির মধ্যে সমকামিতার একটা তালিকাও দিয়েছেন। অপরদিকে পশ্চিমের এক উদাহরণে আমরা "অ্যানিমাল হোমোসেক্সুয়ালিটি'র প্রদর্শনীও হতে দেখি ( http://www.nhm.uio.no/besokende/skiftende-utstillinger/againstnature/i
ndex-eng.html
 ); প্রদর্শনীর নামটিও উস্কানিমূলক " Against Nature ?' এবং সেখানে কর্তারা প্রদর্শনীর উদ্দেশ্য ব্যাখ্যা করলেন এই ভাবে- " help to de-mystify homosexuality among people ... we hope to reject the all too well known argument that homosexual behaviour is a crime against nature. ' এই প্রেক্ষিতে আমাদের প্রশ্নগুলি খুব সহজ - সমকামিতার পক্ষে আর বিপক্ষে থেকে যারা প্রকৃতির কাছে "আবেদন' করছেন, সেই প্রকৃতি কোন প্রকৃতি? এবং তা কি আদতেই প্রকৃতি? আমরা দেখলাম যে এই প্রকৃতি যেন এক "বানিয়ে তোলা' প্রকৃতির ধারণা। (একটি (অ)প্রাসঙ্গিক গল্প - রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের প্রসঙ্গে এই "বানিয়ে তোলা'র কনসেপ্টটা নিয়ে এসেছিলেন; তাঁর কাছে "দেশ' নামের ধারণাটা এসেছিল "ভৌগোলিক অপদেবতা' হিসেবে, যেখানে দেশ মানুষের চিন্তাকে সীমাবদ্ধ করে, নিয়ন্ত্রণ করে, নিষেধাজ্ঞা প্রদান করে। "চার অধ্যায়'-এ অতীন একভাবে থিওরায়িজ করে রবীন্দ্রনাথকে - "দেশ উপাধি দিয়ে যার মধ্যে আমার বাসা নির্দিষ্ট করে দিয়েছিলে তোমাদের দলের বানানো দেশে - অন্যের পক্ষে যাই হোক আমার স্বভাবের পক্ষে সেই তো খাঁচা। আমার আপন শক্তি তার মধ্যে সম্পূর্ণ প্রকাশ পায় না বলেই অসুস্থ হয়ে পড়ে, বিকৃতি ঘটে তার, যা তার যথার্থ আপন নয় তাকেই ব্যক্ত করতে গিয়ে পাগলামি করে, লজ্জা পাই, অথচ বেরোবার দরজা বন্ধ... আপন দেশে আপন স্থান নেবার দায় ছিল আপন শক্তিতেই, সে শক্তি আমার ছিল। কেন তুমি আমাকে সেকথা ভুলিয়ে দিলে?' এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা করেছেন আশীষ নন্দী তাঁর " Illegitimacy of Nationalism ' কিতাবে।) এবার এই বানিয়ে তোলা প্রকৃতির মধ্যেই যেন যুক্তিকে মাপমতো কেটে ছেঁটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। যদি সমকামিতা এক সামাজিক বাস্তবতা হয়, তা হলে এর সমর্থনকারীরা আদতে বিরোধীদের (অ)যুক্তির জালেই আটকে গেলেন - এক অসম্ভব প্রকৃতির ধারণায় হ্যাঁ বললেন। প্রকৃতির ধারণাকে প্রশ্ন না করলে কোন বিতর্ক (নৈয়ায়িকরা যাকে বলেন "বাদ') হওয়া মুশকিল যেখানে দুই পক্ষ তাদের নিজ নিজ কিন্তু বিপরীত অবস্থান নিতে পারেন।

২। এবার দ্বিতীয় সমস্যাটা একটু দেখে নেওয়া যাক। এই তর্কে মানুষের যৌন আচরণকে ধরে নেওয়া হচ্ছে পশুর মতো; মানুষ যেহেতু একধরণের পশু, তাই ধরে নেওয়া হচ্ছে পশুরা যে ভাবে যৌনতা প্র্যাকটিস করে, মানুষও যদি তাই করে, তা হলে তা হবে প্রাকৃতিক, স্বাভাবিক। কিন্তু একটু ভাবলেই দেখা যাবে যে আদতে বিষয়টা পুরোপুরিই উলটো। মানুষই পশুদের যৌনতা পর্যবেক্ষণ করে, তাই নিয়ে পড়াশুনো করে ইউনিভার্সিটিতে, টিভিতে দেখে সপরিবারে। যদিও কোন পশু মানুষের যৌনতা স্টাডি করেছে বলে জানা নেই। তাই পশুর যৌনতার যে নৃতাত্ত্বিক বর্ণনাকে প্রাকৃতিক বলে চালানো হচ্ছে, তা আসলে মানুষের তৈরি করা এক গল্প, মানুষের মতো করে তৈরি করা এক গল্প। পশুর যৌনতা তাই যেন মানবিক যৌনতার এক প্রসার, এক্সটেনশন মাত্র। গত একশ বছরের বিজ্ঞানের ইতিহাস খুঁড়ে বৈজ্ঞানিক ও দার্শনিক ডোনা হারাওয়ে আমাদের দেখিয়েছেন কিভাবে শিম্পাঞ্জী, বাঁদর ইত্যাদি "প্রাইমেট'গোষ্ঠীর পশুদের স্টাডির মধ্যে মিলেমিশে থেকেছে মানবিক যৌনতা, শ্রেণী আর জাতির ধারণা (উৎসাহী পাঠিকা/পাঠক ডোনা হারাওয়ে-র " Primate Visions ' বইটি উলটে পালটে দেখতে পারেন)। তিনি তাঁর " Simians, Cyborgs, and Women ' নামের অন্য একটি বইতে প্রাইমেটদের নৈসর্গীকরণের ( naturalization ) ধারণাকে আরো বিস্তৃত করেছেন; প্রাইমেটলজির জ্ঞানের প্রেক্ষিতে তাঁর মন্তব্য - " Sciences (also) act as legitimating meta-language that produce homologies between social and symbolic systems. That is acutely true for the sciences of the body and the body politic...It is not an accident of nature that our social and evolutionary knowledge of animals, hominids and ourselves has been developed in functionalist and capitalist economic terms '। হারাওয়ে এখানে বিজ্ঞানকে ভাবছেন এক বিশেষ "কালচারাল প্র্যাকটিস' হিসেবে যা আবার একইসাথে "প্র্যাকটিকাল কালচার'-ও বটে। হারাওয়ে প্রাইমেটলজিকে তাই " the terrain of the contested zone ' হিসেবে বর্ণনা করবেন। আমরাও লক্ষ্য করি, বিজ্ঞানের সবরকম নজরদারিতে কোনওভাবে পূর্বনির্ধারিত তত্ত্ব ঢুকে পড়ে (এখানে মানুষের যৌনতার "স্বাভাবিক'তা), সাবজেকটিভিটি ঢুকে পড়ে। বিজ্ঞানের দর্শনে এই বিষয়টি theory-laden nature of observation হিসেবে চালু আছে। প্রকৃতির যৌনতায় যেন যৌনতার প্রকৃতি-র ধারণা মিশে আছে, ব্যাপ্ত হয়ে আছে। তাই শিম্পাঞ্জীর যৌনতায় কেউ খুঁজে পান যৌনকর্মীকে, কেউবা খুঁজে পান র‌্যাশানাল অর্থনৈতিক বিষয়ীকে, কেউ খুঁজতে চান মানবিক পুরুষতন্ত্রের বৈধতা, কেউ খুঁজে দেখেন সমকামিতা, কেউবা বিসমকামিতা। ফলে যখন কেউ বলেন পশুর যৌনতা (সমকামী বা বিসমকামী) প্রাকৃতিক, তখন তিনি পশুর নাম দিয়ে মানুষের কথা বলছেন, মানুষের কথাই বলছেন, আদতে নিজের কথা বলছেন, যৌনতা নিয়ে নিজের রাজনৈতিক অবস্থানের কথা বলছেন। সমকামিতার সামাজিক বাস্তবতা স্বীকার করে নিয়ে আমরা তাই আর একটা সহজ প্রশ্ন করতে চাইছি - প্রাকৃতিক, স্বাভাবিক যৌন আচরণের নামে আমরা কি আসলে আমাদের ভাবনা পশুদের ওপর চাপিয়ে দিচ্ছি? আর এই চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কি এক বৃত্তাকার যুক্তির মধ্যে ঢুকে পড়ছি না? অন্য যৌনতার ভাবনায় প্রকৃতির কাছে আবেদনের পরিসরটা বোধহয় এখন অন্য ভাবে ভাবার সময় এসেছে।

আজকের যৌনতা


আমি যখন ছোট ছিলাম, তখন বিদেশের প্রতি আকর্ষণের ১ টা বড় কারণ ছিল সেখানকার মেয়েদের পোশাক আশাক , তাদের যৌনজীবন । সঠিক যৌন শিক্ষার অভাবে -বন্ধু বান্ধব, সিনেমা , টেলিভিশন ও ব্লু-ফিল্ম এর মাধ্যমে তৈরি হওয়া অসুস্থ ও নোংরা যৌন চেতনা থেকে মনে হত সেক্স এর ওপরে দুনিয়ায় আর কোন কিছু নাই...এত্ত এত্ত সেক্স করাই জীবনের সার্থকতা...বাংলাদেশেও যে কবে OPEN SEX এর দেশ হবে সেই আশায় বসে থাকতাম...
কিন্তু যখন বড় হওয়া শুরু করলাম (ততদিনে অনেক দেরি হয়ে গেছে)- বাস্তবতা ততই বুঝতে পারলাম। আমার মতো সাধারণ একটা ছেলের তীব্র আকাঙ্ক্ষার পাশ্চাত্যের “উত্তেজনাকর”, “জোস” ব্যাপারগুলোর বেশীরভাগই যে আসলে কিরকম বিকৃত তা দিন দিন বোঝা শুরু করলাম...
মানুষের লিঙ্গ ২টা – পুরুষ আর নারী । দুনিয়ায় মানুষ আগমনের শুরুতে ব্যাপারটা কেমন ছিল তা আমার জানা না থাকলেও পরবর্তীতে কোন এক কারণে নারীকে “কমজোর”,”নির্ভরশীল” মনে করা শুরু হল- ফলে মেয়েদের কাজকর্ম , চিন্তাধারা অনেকটা “কমজোর” ও “নির্ভরশীল” দের মতো হয়ে গেল...ধীরে ধীরে হাজার বছরের বিবর্তনের ধারায় এই ধারনা ছেলে- মেয়ে সবাইকে গ্রাস করল-মেয়েরা প্রকৃতপক্ষেই “কমজোর”,”নির্ভরশীল” তথা দ্বিতীয় লিঙ্গ হয়ে গেল...
কেউ যেন মনে না করে যে এটাই প্রকৃতির নিয়ম- নারীদেরকে এভাবেই পুরুষের চেয়ে “নিম্নমানের” ভাবে তৈরি করা হয়েছে । বরং সকল মানুষ ই জন্মের সময় প্রথমে মেয়ে থাকে । কয়েক সপ্তাহ পরে Y chromosome মেয়েকে ছেলে বানায় । মেয়েই আসে শুরুতে তারপর ছেলে। মেয়ে থেকেই ছেলের উৎপত্তি (*১)। আর আজকের এই দশা ক্রমান্বয়ে এসেছে ক্রমাগত বিবর্তনের এক ধারায়। বিবর্তনের বিপক্ষে প্রচুর সমর্থক আছে পৃথিবীতে – বাংলাদেশে তো ভরপুর । কিন্তু বিবর্তন আজ পরীক্ষিত সত্য। চাইলে ইন্টারনেটে মুক্ত মন নিয়ে সার্চ দিন- বুঝবেন , প্রমাণ পাবেন ।অন্যান্য বিশাল বৈজ্ঞানিক যুক্তি-প্রমাণ বাদ দিয়ে সহজ ২টা উদাহরণ দেই । (আমি বায়োলজির ছাত্র না- তাই সেগুলো ভালমতো বলতেও পারব না , তবে ব্যাপারটা যে সত্য টা আমি খুব ভালোভাবে জানি ।আর বিজ্ঞান বিশ্বাসের ব্যাপার না- জানার ব্যাপার –যুক্তি-তর্কের ব্যাপার)
উদাহরণ ১:
আমরা সবাই জানি সন্তানের জন্ম দিতে মায়েদের কি পরিমাণ কষ্ট হয়। সবচেয়ে বড় কষ্টকর ব্যাপারটা হল সন্তানের মাথা বের হওয়া । যে পথ দিয়ে সন্তান বের হয়- তা এই কাজের জন্য সঠিক মাপের নয় । বিজ্ঞানীরা দেখেছেন আদিম যুগে মানুষের মাথা ছিল ছোট ! তখন প্রসবকালে এতটা কষ্ট হত না। কিন্তু মানুষের মস্তিষ্কের উন্নতি হয়েছে দ্রুত- তাই মাথার আকার বেড়েছে – কিন্তু Vagina তো তার সাথে তাল মিলিয়ে বড় হয়নি । আর তাই দিন দিন মায়েদের প্রসবকালে যন্ত্রণা বাড়ছে। এটা কি মনো-দৈহিক বিবর্তন এর প্রমাণ না?
উদাহরণ ২:
প্রাচীনকালে মানুষের শারীরিক কাঠামো ছিল ভিন্ন- শক্তি ছিল অনেক বেশি । ধীরে ধীরে মানুষ বাহুবলের বদলে নিজেদের প্রজ্ঞা , মেধা , বুদ্ধিকে ব্যবহার করেছে- পেশী শক্তির চেয়ে মাথার পরিশ্রম , ব্যবহার হয়েছে বেশি – ফলশ্রুতিতে আজকের মানুষ আগের দিনের মানুষের চেয়ে অনেক ভিন্ন- শারীরিক ক্ষমতা কম- কিন্তু মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি... আদিম যুগের মানুষের বৈজ্ঞানিক নামটা পর্যন্ত আলাদা । বিবর্তনের মাধ্যমে দিন দিন কত নতুন ভাইরাস,ব্যাক্টেরিয়া তৈরি হচ্ছে...(এরা ক্ষুদ্র বলে বিবর্তন-মিউটেশন সহজে হয়) এর পরও যদি কেউ বিবর্তনে বিশ্বাস না করে- তাকে বোঝানোর কোন মানে নেই । মানুষ বিবর্তনের মাঝ দিয়ে এসেছে- এটা নিয়ে হয়ত ধর্মীয় কারণে তর্ক থাকতে পারে। কিন্তু মানুষ আগমনের পর থেকে যে বিবর্তিত হয়েছে- এই সত্যটা আশা করি সবাই মানবেন।
কিছু মানুষ আছে যারা বাঘ-কুকুরের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে যে প্রকৃতির নিয়মই হল মেয়েরা পুরুষের “আনন্দের” জন্য তৈরি । হুমায়ূন আহমেদ টাইপ কিছু লেখকও এই ধরনের চিন্তা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। কিন্তু তাদের মাথায় তখন পিঁপড়া , মৌমাছি , Betta strohi মাছের উদাহরণ মাথায় আসে না। (*৪)বাঘিনী,মেয়ে-কুকুর যেমন বাঘ-কুকুরের ছেড়ে যাওয়া সন্তানকে আগলে বড় করে, ছেলে Betta strohi ও তেমনিভাবে Betta strohi সন্তান মুখে আগলে রেখে বড় করে। এরকম মাছ আরও অনেক আছে । কিছু প্রজাতিতে পুরুষ মুখে ডিম নিয়ে তা দেয় ।এদেরকে Mouthbrooder মাছ বলা হয় ।আর কিছু প্রজাতিতে পিতা সন্তানের সাথে সাথে থাকে- বিপদে পোনারা তাদের বাবার মুখে ঢুঁকে যায়...নিশ্চয়ই টিভিতে দেখেছেন এটা। পিঁপড়া – মৌমাছিদের সমাজে নারী যে পুরুষের ঊর্ধ্বে তা তো সবাই জানে ।আসলে প্রকৃতিতে ২ টাই ঘটে । কোন প্রজাতিতে পুরুষ হয় “নায়ক”, কথাও নারী হয় “নায়ক” (“নায়িকা” না )। তাই “প্রকৃতির নিয়মে নারীরা পুরুষের চেয়ে নিচে” –এই ভাবনা যেন কারও মাঝে না থাকে ......এটা আমাদের সৃষ্টি করা নিয়ম – প্রকৃতির না । কোন এক সময় মেয়েরা পুরুষের চেয়ে “দুর্বল” হয়ে গিয়েছিল সাময়িকভাবে । পরে তারা সেই “দুর্বলতায়” অভ্যস্ত হয়ে যায় । আর হাজার বছরের পরিক্রমায় এই দুর্বলতা তাদের জিন এ গেঁথে গেছে পাকাপাকিভাবে ...
প্রাচীন ধর্ম ও সমাজব্যবস্থাগুলো ও তাই প্রমাণ করে । সেখানে নারীরাই ছিল “নায়ক” । সময়ের সাথে এক বিকৃত বিবর্তনে নারীজাতি আজকের “মেয়ে” তে পরিণত হয়েছে । আর তাই পরবর্তী সময়ে আসা ধর্ম-সমাজ সবকিছুতে “নারীরা দুর্বল” ফুটে উঠেছে ।
আমি আসলে এখনো আমার মূল বিষয়ে আসিনি । আমার লেখার বিষয়বস্তু প্রাচীনকাল বা বিবর্তন না- বর্তমান ও ভবিষ্যৎ ।
আবার ছোটবেলায় ফিরে যাই-
একটু আধটু জ্ঞান হবার পর থেকে মাথায় ১টা জিনিস কাজ করত –পাশ্চাত্যের “উন্নত” দেশগুলোতে নারী-পুরুষ বৈষম্য অনেক কম । ওখানকার মেয়েরা Freely কাজকর্ম করে – রাস্তায় চলাফেরা করে । তারা ছেলেদের মতই পোশাক আশাক পরে । অযথা নিজেকে অতিরিক্ত ঢেকে ঢুঁকে রাখে না । ওখানে ছেলে মেয়ে হাজারবার সেক্স করলেও কেউ খারাপভাবে তা দেখে না। এটাই তো ন্যাচারাল- এটাই তো হওয়া উচিৎ । আর এ জন্যই ওরা আসলে এত উন্নত ।যত সমস্যা আমাদের এই কনজারভেটিভ দেশগুলোতে ।
কিন্তু ঘটনা কি আসলেই তাই?
আবার মন দিয়ে এখন সেই মুভিগুলো দেখা উচিৎ আমার, যেগুলো দেখে এই ধারনা তৈরি হয়েছিল । তাহলে আমি হয়ত এখন দেখতে পেতাম (যা তখন পাইনি) তা হল মুভিতে নায়কটা পুরো সিনেমাতে সাধারণ কাপড় পরে অভিনয় করেছে। দরকারে ২-১ বার হয়ত জামা খুলেছে কিন্তু এর বেশি কিছু না... আর মুভির নায়িকাটা? সে তো মোটামুটি ৫০ ভাগ দৃশেই তার স্তনের কিয়দংশ বের করে রেখেছে , হাঁটুর নিচে কাপড় যায়ই না। জামার হাতা- সেটা আবার কি????ছেলেরা শৌর্য-বীর্য , “Personality”, পেশা –এসব মানবিক(পেশা মানবিক না হলেও সেটা নিজের মন-মাথা দিয়েই বেছে নিতে হয় ।) দিক দিয়ে আকর্ষণীয় হবে (শারীরিক সৌন্দর্য তো আছেই, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা এসব দিয়ে পোষায় নেয়া যায় ),বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে । আর মেয়েরা তাদের রূপ-সৌন্দর্য আর শরীরের মতো বস্তুগত জিনিস দিয়ে তা করবে...তাহলে মেয়েদের সাথে বস্তুর কি পার্থক্য?
পাশ্চাত্যে মেয়েদের normal dressup ই হয়ে গেছে শরীর দেখানো মতো। আমাদের কারো চোখে এটা খারাপ, আবার কারও বা HOT, SEXY লাগলেও তাদের কাছে এটা স্বাভাবিক ।
“তাদের কাছে এটা স্বাভাবিক” –এই কথাটা আমরা প্রায়ই বলি এবং পুরো ব্যপারটা পাশ কাটাই Culture এর দোহাই দিয়ে । কিন্তু ১টি বার ভাবুন- ছেলেরা নিজেদের শরীর ঢেকে ঢুকে রাখবে আর মেয়েরা যথাসম্ভব তা দেখিয়ে বেড়াবে , ছেলেরা মানবিক গুন দিয়ে আকর্ষণীয় হবে আর মেয়েরা দেহ দিয়ে হবে – এটা যখন ১টা সমাজের চোখে “NORMAL” লাগে তখন সেই সমাজের আর কি বাকি থাকে?? (যেভাবে চলছে তাতে হয়ত একদিন আমাদেরও এটাই “NORMAL” লাগবে- আর খারাপ মনে হবে না...)
অনেকে নারীদেহকে “অনিন্দ্য সৌন্দর্য”, “দেখার মতো জিনিস”, “সুন্দর সৃষ্টি” ইত্যাদি উপমা দিয়ে সেটাকে “মেলে ধরার” পক্ষপাতী । কিন্তু এই “নারীদেহ” কাদের কাছে “অনিন্দ্য সৌন্দর্য”, “দেখার মতো জিনিস”, “সুন্দর সৃষ্টি” ?? অবশ্যই তা ছেলেদের কাছে ...আর মানেন আর না মানেন এর কারণ যৌনতা ছাড়া আর কিছু না । (কিছু অনবদ্য শিল্পকলায় হয়ত সত্যিকার অর্থেই Neutrally শুধুমাত্র সৌন্দর্যের sense থেকে এর বন্দনা করা হয়েছে- কিন্তু তার সংখ্যা নগণ্য । আর ওগুলো special case- ওগুলো ১ শতাব্দীতে ২-১টা সৃষ্টি হয় )
সুতরাং দেখা যাচ্ছে যে আমরা ধরেই নিয়েছি ছেলেদেরকে আনন্দ দেয়া, যৌন সুড়সুড়ি দেয়াই মেয়েদের কাজ !!! তাই নয় কি ??? নারীরা শো-কেসে সাজানো শো পিস এর মতো – প্রদর্শিত হওয়াই তাদের কাজ । পুতুলের প্রাণ নেই-তাই কেউ তাকে আনন্দ দেয় না । ছেলেরাও মেয়েদেরকে আনন্দ দেয়ার জন্য জননাঙ্গ অর্ধেক বের করে ঘুরে না,জননাঙ্গ চেপে ধরা-ফুলে থাকা পোশাক পরে না । কিন্তু মেয়েরা তাদের জন্য এটা করে...এবং খুব আনন্দের সাথেই করে এবং তারপর “নারী স্বাধীনতা” নিয়ে লাফালাফি করে ...... তারা নিজেরাই নিজেদেরকে ছেলেদের পণ্যে পরিনত করেছে – নিজেদেরকে শুধুই আনন্দের খোরাক বানিয়ে ফেলেছে । কি উন্নত যুগে আমরা বাস করছি!!!...আর আমাদের মনের অজান্তেই (কারণ আমরা মন বন্ধ করে রাখি-ভেবে দেখি না কিছু) এই নোংরা চিন্তাধারা আমাদের মনে গেঁথে যাচ্ছে... অসভ্য বর্বর যুগে আবার ফিরে যাচ্ছি আমরা নতুন আঙ্গিকে ...
পরবর্তী আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস নিয়ে কথা বলা দরকার –বর্তমান ভারতীয় কালচার ।
ভারত এখন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর ১টা । সম্মান করার মতো নানা দৃষ্টান্ত আছে ভারতের । কিন্তু আজ আমি তাদেরকে ঘৃণা করার ২-১ টা কারণ বলব-
বিশ্বের সবচেয়ে বড় ৫ জন ধনীর ২ জন ভারতের ।আবার সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যেও প্রথম সারিতে আছে ভারত । বৈষম্যের এই তীব্রতা শুধু অর্থনৈতিক না- এটা তাদের দেশের সবখানে । জ্ঞান- বিজ্ঞান , শিক্ষা – এসব দিকে না গিয়ে আজ তাদের কালচার নিয়েই শুধু কথা বলব ।
ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র , কিন্তু তাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সারা বিশ্বে কুখ্যাত । তাদের দেশে সাম্প্রদায়িক দল নির্বাচনে দাঁড়ায়। ভারতে আইন করে সমকামিতা , Live Together সিদ্ধ করা হয়েছে । কিন্তু আজও তাদের দেশে সতীদাহের খবর পাওয়া যায় ...
ভারতের টিভি চ্যানেলগুলোর বাংলাদেশে রমরমা কদর । এসব চ্যানেলে দেখানো হয় ঝকঝকে তকতকে এক কালচার । দেখে মনে হয় ভারত আমেরিকাকেও হার মানিয়েছে । মেক-আপের সাগরে ভাসা সিরিয়ালের পাত্র-পাত্রী(অপূর্ব কাহিনী ও অসাধারণ শব্দশৈলীর কথা এখানে না-ই বললাম...), আলোয় উদ্ভাসিত ঝকঝকে তকতকে প্রাসাদতুল্য ঘরবাড়ি দেখে মাথা ঘুরে যায়। দেশের বাইরে শুটিং হওয়া অধিকাংশ সিনেমা দেখে মনে হয় ভারত আর আমেরিকা তো একই জিনিস ।
কিন্তু ভারত কি আসলে তাই??
ডিডি ন্যাশনাল টাইপের সরকারী ভারতীয় চ্যানেল-এ এখনো প্রাথমিক শিক্ষা , টিকা দান, কন্যা সন্তানকে মানুষের মর্যাদা দেয়া, বাল্যবিবাহ রোধ করা নিয়ে বিজ্ঞাপন দেখানো হয়...
ভারতের “মিডিয়া কালচার” কিন্তু পুরপুরি মিথ্যা না- এটা ভারতের মুষ্টিমেয় কিছু মানুষের কালচার , যারা পাশ্চাত্যকে অনুকরণ করার ছ্যাঁচড়া পণে ব্রত । এই কালচার আসল ভারতের, ভারতবর্ষের কালচার না । এটা ১ টা বিকৃত ধারা । যে ধারা নোংরামিতে এখন ১ নাম্বার । ইংলিশ মুভিও বাবা-মা সহ দেখা যায়- হিন্দি যায় না । একেকটা হিন্দি গানের ভিডিও তো বিকৃত-মনের মানুষেরও ঘিন্না ধরায় ।আর গানের কথা?”আমার নাম শীলা,শীলার অনেক যৌবন,আমি প্রচণ্ড যৌন আবেদনময়ী-কিন্তু আমি কারও ‘হাতে’ যাই না...” প্রতিটা গানের শুরু থেকে শেষ পর্যন্ত অর্ধ-নগ্ন মেয়েদের নোংরা নাচ। Hollywood এর ভাল দিকগুলো তারা গ্রহণ করতে পারেনি।পারেনি তাদের নিজ কালচারকে ধারণ করতে । আবার Western এর মতো পুরপুরি নগ্ন ও হতে পারেনি । কিন্তু অনুকরণ তো করতেই হবে... তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনে-অপ্রয়োজনে তাদেরকে অর্ধ-নগ্ন থাকতে হবে - নইলে তো আর “আধুনিক” হওয়া যাবে না- “স্মার্ট” হওয়া যাবে না... Western Culture এর চেয়েও ভয়াবহ নোংরা কালচার আমাদের পাশে ফণা তুলে বসে আছে আর দংশাচ্ছে পশ্চিমাদের চেয়ে অনেক অনেক বেশি ...
এতক্ষণ ভারত নিয়ে অনেক কথা বললাম- কারণ বিশাল ভারতের পাশে আমরা ছোট্ট ১টা দেশ । সবদিক দিয়ে তাদের দ্বারা আমরা প্রবলভাবে প্রভাবিত। ভারতীয় চ্যানেল , সিনেমা – সবকিছুরই অবাধ বিচরণ বাংলাদেশে । এই অবাধ বিচরণ কিন্তু থামানো যাবে না। চেষ্টা করাও হবে বোকামি । এই যুগে আমরা অবশ্যই সবকিছুর সান্নিধ্যে আসব- আসতেই হবে । কিন্তু সেই সবকিছু থেকে আমরা খারাপটাকে চিনে নিয়ে বর্জন করতে পারব না? এটা তো আমাদেরকেই করতে হবে ।এতটুকু বুদ্ধি-বিবেক-শক্তি আমাদের নেই??
আমাদের দেশের বেশীরভাগ মেয়ের(মেয়ে=মেয়ে,মহিলা সব...) প্রিয় টিভি চ্যানেল হিন্দি সিরিয়ালের চ্যানেলগুলো । সিনেমা ও সিরিয়ালের জগতই তাদের কল্পনার জগত । নাজিয়ার মতো ২-১ টা মেয়ে আছে যারা M.I.T তে গিয়ে বুঝিয়ে দেয় মেয়েরা সবদিক দিয়েই সব পারে ।কিন্তু অন্য মেয়েরা তা বুঝতে চায় না। আর তাই ম্যাথ অলিম্পিয়াডে ১০ টা ছেলের পর ১ টা নাজিয়াকে পাওয়া যায় । কিন্তু সভ্য সমাজের সব মেয়েই তো এখন পড়াশুনা করে- তাহলে সমস্যাটা কী?
সমস্যাটা হল স্কুল-কলেজ-প্রাইভেট-Boyfriend-“JUST FRIEND” এই কয়টা জিনিস ই তাদের জগত ।(ছেলেদেরও তাই) তার সাথে আছে সিনেমা-সিরিয়াল ও তথাকথিত আবেগ এর ভার্চুয়াল জগত । এর বাইরে আর কিছু নাই। আধুনিকতা প্রকাশের জন্য বসুন্ধরা সিটিতে বান্ধবী ,Boyfriend ও “JUST FRIEND” দেরকে নিয়ে ঘোরা যায়, ভ্যালেন্টাইন্স-ডে তে কার্ড-চকলেট কেনা যায় । কিন্তু সাইন্সের স্টুডেন্ট হয়ে “কলেজ বায়োলজি” ছাড়া আর কোন আধুনিক বিজ্ঞানের(আধুনিক শব্দটি না হয় বাদ-ই দিলাম) বই কিনে পড়া হয় না।
বাংলাদেশে মোটামুটি সব মেয়ের ই “স্বপ্ন” থাকে ডাক্তার হওয়া । প্রতি বছর সরকারি মেডিকেলে অর্ধেকের মতো মেয়ে ভর্তি হয়। বের হয় কয়জন তা আমি সঠিকভাবে জানি না , তবে এই বছর বগুড়া মেডিকেল থেকে মেয়ে পাশ করে বের হয়েছে ৫ জন । (ভর্তি হয়েছিল ঠিক অর্ধেক) । পুরো মেডিকেল এর পরিসংখ্যানটাও এরকম ই হবে হয়ত । দেশে ভাল মহিলা ডাক্তার কয়জন আছে তা দেখেও বোঝা যায় যে জাস্ট ১টা রোমান্টিক তথা আবেগী চেতনা থেকে তারা মনে করে তারা “স্বপ্ন” দেখে ,কিন্তু আসলে তা সত্যিকারের স্বপ্ন নয় (অনেক মেয়ে দেখে কিন্তু সমাজের কারণে তারাও আগাতে পারে না-“ডাক্তারির এত লম্বা পড়া শেষ করার পর বুড়ি মেয়েকে বিয়ে করবে কে?”-এই মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা পড়াশুনার মাঝেই মেয়েকে বিয়ে দিয়ে দেয় আর ভাবে “বিয়ের পরে পড়বে-সমস্যা কী?” কিন্তু তারা নিজেরাও জানে যে সেটা কত বড় সমস্যা ) সারাদিন কোচিং করে- বই মুখস্থ করে প্রশ্ন কিনে তারা মেডিকেল এ Chance পায় এবং তারপর তাদের “স্বপ্ন” পূরণ হয়ে যায় ...
হিন্দি-ইংলিশ নোংরামি দেখে আমাদের দেশের মানুষও নোংরামিটাকেই স্মার্টনেস ভাবছে । মেয়েরা ভাবছে নিজের শরীরের সৌন্দর্য ফুটিয়ে তোলার মতো জামা কাপড় পরাটাই স্মার্টনেস ,নারীমুক্তি,আধুনিকতা আর অনেক বেশি Cool.. “প্রথম আলো”র “নকশা”এর মতো ম্যাগাজিনও তাদেরকে এটাই শিখায়।(“প্রথম আলো”র মতো ১টি পত্রিকা কিভাবে এরকম একটি কাজ করতে পারে তা আমি বুঝে পাই না... ) তাই নিজের স্তনের আকৃতি সবাইকে দেখিয়ে চাপা কামিজ, টিশার্ট , ফতুয়া পরে তারা ঘুরে বেড়ায় । জামার গলা হয় স্তনের ক্লিভেজ দেখানোর জন্য যথেষ্ট আর হাতা হয় মাইক্রোস্কপিক । আর ছেলেরাও HOT girlfriend অথবা “JUST FRIEND “ বানানোর জন্য এসব মেয়ের জন্য পাগল হয়ে থাকে । যা দেখে অন্য Normal মেয়েরা হীনমন্যতায় ভোগে ও তারাও একসময় তার বান্ধবীর মতো “HOT” হবার আপ্রাণ চেষ্টা করে । ওদিকে টিভিতে মেয়েদের কসমেটিকস এর বিজ্ঞাপনে আমাদের মেয়েদেরকে দেখানো হয় – “তুমি মেয়ে- তুমি সুন্দর, সেক্সি না হলে তোমার জীবনের কোথাও সফল হতে পারবে না ।” একটা জাতিকে অসুস্থ বানাতে এর চেয়ে বেশি আর কি লাগে? আমাদের সবার এখন ধারনা হয়ে যাচ্ছে মেয়েদের সৌন্দর্যই সব, তারা দেহ-সর্বস্ব । হুমায়ূন তার বইতে লিখছেন “হরিণ সুন্দর চোখে আর ননারী সুন্দর বুকে”!!!!
এখানে ১টা জিনিস Clear করা দরকার – টিশার্ট , ফতুয়া মেয়েরা পরতে পারবে না- আমি কিন্তু তা মনে করি না। ড্রেস ১টা পরলেই হল । কিন্তু টা যেন হয় শালীন ।আর এই শালীনতা যেমন টিশার্ট পরে রক্ষা করা যায়, তেমনি বোরকা পরেও ভঙ্গ করা যায়। Easy Feel করার জন্য, Relaxation এর জন্য টিশার্ট অবশ্যই best । কিন্তু...
এখন মেয়েরা যেসব টিশার্ট পরে সেগুলো কি নরমাল টিশার্ট ?? মেয়েদের জন্য টিশার্ট আলাদা- ওগুলোর হাতা হয় ছোট, গলা হয় বড় আর সাইজ এমন হয় যেন তা লেপটে থাকে গায়ের সাথে- যে পরে তার দিকে তাকালেই যেন তার ফিগার আমাদের চোখকে টেনে ধরে রাখে , তার হাঁটাচলার সাথে সাথে স্তনের স্পষ্ট নড়াচড়া যেন আমাদেরকে পাগল করে দেয়...শরীরের বাঁকগুলো আমাদের বুকে কাঁপন তোলে ,তাকে বিছানায় পাবার জন্য মন ছটফট করে । বন্ধুর কানে ফিসফিস করি- “দোস্ত, মাগীটারে দেখ......উফফফ......দোস্ত...লাগামু......লাগামু...”
এরকম ড্রেস কি Easy Feel করার জন্য, Relaxation এর জন্য পরা হয়?নাকি নিজের দিকে বিপরীত লিঙ্গের কামাতুর দৃষ্টিকে উপভোগ করার জন্য পরা হয়?? যে মানুষ নিজের প্রতি অন্যের এরকম মনোভাব তৈরি করাতে চায়-পছন্দ করে সে কতটা FREAK ?? তাদের যখন এসব এতই মজা লাগে তখন তারা গলায় ১টা “Open For SEX” লেখা signboard ঝুলায় রাস্তায় ঘুরলেই পারে- তারপর রাস্তার সব মানুষের “উত্তপ্ত ভালবাসা” দিয়ে নিজের দেহ-মন ভরিয়ে তারা বাসায় ফেরত যাবে....
যদি তারা ওপরের কাজটাও করত এবং দেহ-মন শান্ত হবার পর নরমাল লাইফ কাটাত – আমার মতে সমাজের এখনকার চেয়ে কম ক্ষতি হত। ১টা অপূর্ণ সহজাত প্রবৃত্তিকে বিকৃতভাবে উস্কে দেয়া হত না...বন্ধুর কানে ফিসফিস করা সেই ছেলেটির অতৃপ্ত, উস্কে যাওয়া যৌনাকাঙ্ক্ষার শিকার অন্য কোন অবলা মেয়ে হত না... সারাদিন যৌন সুড়সুড়িতে থেকে অসুস্থ মানসিকতা নিয়ে বেড়ে উঠত না যুব-সমাজ। যে ক্ষুধা তৈরি করত মেয়েটি-তা আবার সে মিটিয়ে দিত ।
বাংলাদেশে ইভ টিজিং , ধর্ষণ বৃদ্ধির এগুলো ও কি কারণ না?? একদিকে বিবেকহীনতার কারণে, মানুষের মূল্যবোধ এমনিতেই কমে গেছে বহুগুণে । ছোট থেকে সেক্স বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় বিকৃত জিনিসকেই আমরা সঠিক ভাবছি । আবার ১টি দল আছে যাদের মাঝে ধর্ম-মূল্যবোধের কিছুটা অবশিষ্ট থেকে সেটার সাথে - সাথে নোংরামি মিশে একাকার হয়ে যাচ্ছে ... সেই দলটি পুরপুরি অভদ্রও হতে পারছে না-ভদ্র ও থাকতে পারছে না। সেক্স করছে না ধর্ম ও সতীত্বের ভয়ে– কিন্তু সেক্স এর সুড়সুড়ি দিচ্ছে সব মানুষকে। ২ এর মাঝখানে থেকে আরেক বিকৃত রুচির পাগল মানুষ হয়ে গেছে তারা । ১জন মানুষের সহজাত প্রবৃত্তিকে যদি সুড়সুড়ি দিতে থাকা হয়- সে তো খুব সহজেই বিকৃত কাজে ঝাঁপিয়ে পড়বে...মনোবিজ্ঞান তো তাই বলে...আর তাই নারী-পুরুষের স্বর্গীয় আকর্ষণ, অনুভূতি প্রকাশ পাচ্ছে ইভ টিজিং- ধর্ষণ দিয়ে। এরকম দুঃখ আর কি হতে পারে?
বউ পেটানো,নারী নির্যাতন আগে ছিল অশিক্ষিতের কাজ- এখন তা ভদ্র সমাজে ঢুঁকে গেছে। বুয়েটে পড়া ছেলে তার ৭ বছর প্রেম করে বিয়ে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা স্ত্রীর ওপর নির্যাতন চালায়- এর মতো হতাশা আর কয়টা আছে??আর এর পেছনে কারণ?? কারণ মেয়েরা আছে দোটানায়। কর্মক্ষেত্রে , বিদ্যাপীঠে মেয়েরা এখন সামাজিকভাবে অনেক সম্মানিত। কিন্তু মেয়েদের ১টা দল তাদের নিজেদের আত্মসম্মান,মনুষ্যত্ব বিসর্জন দিয়ে বিপরীত লিঙ্গের কাছে দিনদিন সেক্স টয় তে রূপান্তরিত হচ্ছে।আর তারাই বোধকরি দিনদিন দলে ভারি হচ্ছে...Western country গুলতে এখন যেকোনো কিছুর “সৌন্দর্য বর্ধনের” জন্য নারী ব্যবহৃত হয় । খেলার উত্তেজনা বাড়াতে, দর্শকদেরকে তুষ্ট করতে তাদেরকে নাচানো হয়...যদি ছেলে মেয়ে সবাই নাচত – একই রকম জামা কাপড় পরে তাহলে না হয় সেটাকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করা যেত । কিন্তু তা তো হয় না। Cheerleader হয় মেয়েরা ।অনেক সময় দলে কিছু ছেলেও থাকে, কিন্তু তারা “প্রধান আকর্ষণ” না। তাদের ড্রেস আপ ও থাকে স্বাভাবিক । দিন দিন আমরা যে আদিম যুগে ফিরে যাচ্ছি এটা কি তার প্রত্যক্ষ প্রমাণ না?
Western ও Indian (Indian টা আসলে Western এরই অপভ্রংশ )এই দুই দিকের সাপের ছোবলে আমাদের দেশও নীল হয়ে যাচ্ছে । গতকাল ফেসবুক থেকে লিঙ্ক পেয়ে বাংলাদেশের ১ ফ্যাশন হাউজের ওয়েবসাইটে গেলাম । সেখানে কিছু বাঙালি মডেল শাড়ী পরে এমন পোজ দিয়েছে যে বিশ্বাস করতে অনেকক্ষণ লাগে যে এটা আসলেই বাংলাদেশি ওয়েবসাইট আর মডেলরা বাঙালি ..... এরপর নেটে সার্চ দিয়ে বাংলাদেশের অনেকগুলো ফ্যাশন হাউজ ও তাদের ফ্যাশন শো এর ছবি দেখলাম ...আমি এই ব্যাপারগুলো সম্পর্কে একদম অজ্ঞ ছিলাম। “নকশা”য় কিছু ছবি দেখে ভাবতাম এটাই বর্তমান “ফ্যাশন” পরিস্থিতি এবং সেটাতেই আমার তীব্র আপত্তি ছিল । কাল হতভম্ব হয়ে গেলাম ।( আমি আর এগুলোর লিঙ্ক দেয়ার দরকার মনে করছি না- আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিয়েন । ) এখন ১টা জিনিস আবার বলতে চাই; যদিও আগেও তা কয়েকবার বলেছি –এসব সাইটে কিন্তু ১০ টা মেয়ের অর্ধ নগ্ন ছবির পর ১ টা ছেলের ছবি পাওয়া যায় এবং সেই ছেলে কিন্তু অর্ধ-নগ্ন না ... যারা এসব ফ্যাশন শো তে অংশ নেয়, ফ্যাশন হাউজের মডেল হয় তারা কি দেখছে না যে তারা নিজেদেরকে অন্যের উপভোগের “বস্তু” বানিয়ে ফেলেছে ?? পতিতারা আমাদের সমাজে ঘৃণ্য (যদিও শখ করে কেউ পতিতা হয়না) । তারা অন্যের কাছে নিজেকে “সামগ্রী” বানিয়ে ভোক্তাকে তুষ্ট করে দেয় । ভোক্তার বিকৃত যৌনাকাঙ্ক্ষাকে পূরণ করে দেয় । কিন্তু আমাদের সমাজের “লেবেল-হীনা পতিতা”রা তো সেই বিকৃত যৌনাকাঙ্ক্ষা তৈরি করে দিচ্ছে ...আর তার জন্য ভুগছে আমাদের পুরো সমাজ । যৌনতা ব্যাধি হয়ে গ্রাস করে রেখেছে অধিকাংশ মানুষকে । সেক্সকেই জীবনের ১ নাম্বারে নিয়ে এসেছে সবাই ।নতুন প্রজন্ম (ছেলে-মেয়ে সবাই)নিজেকে বিপরীত লিঙ্গের কাছে সুন্দর, আকর্ষণীয় ,সেক্সি করার জন্য নিজেদের সময় পার করে দিচ্ছে । চুলের কাটিংটা কেমন হবে সেটা নিয়ে যতটা চিন্তা করি আমরা, চুল কাটার কাঁচিটা কিভাবে বানানো হয়- সেটা নিয়ে তার এক সহস্রাংশ সময়ও ভাবি না। সেক্স আমাদের জীবনের ১টা পার্ট – হ্যাঁ , খুব মজাদার ১টা পার্ট । কিন্তু তাতে নোংরামি কেন থাকবে? আর এর বাইরে তো আরও অনেক পার্ট আছে- অনেক সুন্দর , আরও বেশি মজাদার, গুরুত্বপূর্ণ ।কিন্তু সেগুলো নিয়ে আমরা ভাবি না।আমাদেরকে ভাবতে দেয়া হয় না। আমাদের মিডিয়া সারাদিন শখ-শারিকার নাচ দেখায়, বুয়েটের জীবন পোদ্দার স্যার এর গবেষণা দেখায় না, বাংলাদেশি ছাত্রের ৪ Frequencyর অ্যান্টেনা আবিষ্কারের খবর তারা দেখায় না। (দেখালে ১ মিনিট দেখায়) তাই সেটার খবর কেউ রাখে না ...
আমরা জীবনে আমেরিকার মুভি দেখি ছোট থেকে , কিন্তু আমেরিকার রেপ এর হার জানি বড় হয়ে । (অনেকে তা জানি-ই না...)আর তাই ওদের সমাজ সম্পর্কে ১টা ভুল ধারনা আমাদের মনে তৈরি হয় ।আমরা মনে করি ওদের ওপেন সেক্স লাইফ ,নগ্নতাই ওদের সমাজের সাথে আমাদের পার্থক্য।আর ওদের এত উন্নতির কারণ ওদের সমাজের সাথে আমাদের সমাজের এইসব পার্থক্য। কিন্তু সত্য হল এই যে এসব নগ্নতা , অশালীনতা, নারীকে পণ্যে রূপান্তর – এসবের জন্য তাদের উন্নতি বরং কমে গেছে । পুঁজিবাদের চরম স্বার্থপরতা, বস্তু-কেন্দ্রিক ও অর্থ-কেন্দ্রিক চেতনা তাদের আমজনতাকে ঘিরে রেখেছে । আমরা তাদের যে উন্নতি দেখি তা তাদের সমাজের খুব ক্ষুদ্র ১টা অংশের সৃষ্টি, অভিবাসীদের সৃষ্টি । বাকিদের অবস্থা পুরা উল্টা ।তাদের জ্ঞান আমাদের চেয়েও কম। পৃথিবীতে যুদ্ধ শুরু হলেও তার খবর তারা রাখে না। গতবার ইসরাইলের ফিলিস্তিন আক্রমণের পর এটা নিয়ে আমেরিকার জনমত নেয়ার চেষ্টা চালান হয় ১ টা টিভি চ্যানেল থেকে। বেশীরভাগের উত্তর ছিল – “তাই??হামলা চালিয়েছে? এ সম্পর্কে তো আমি কিছু জানি না...” তাদের দেশে যারা মানবাধিকার নিয়ে ফাল পারে তাদের সংখ্যা হাজার জনে ১ জন ।এর কারণ??? কারণ ওই সমাজব্যবস্থা । তাদের চিন্তার জগত । ওটা যদি সুন্দর হত , তারা আর বেশি উন্নত হত। তাদের কম উন্নতির কারণকেই আমরা উন্নতির কারণ মনে করে ভুল করি , আর উন্নতির কারণ ; তথা গবেষণা , কর্মঠ চেতনার চর্চা করি না।
পরিশেষে অল্প কিছু কথা বলব । আমাদের চেনা দুনিয়া ৩ টা । পাশ্চাত্য , মধ্যপ্রাচ্য আর প্রাচ্য । ল্যাটিন আমেরিকা, চীন-জাপান এদের খবর আমরা বেশি পাই না। তাই ওদের সমাজের অবস্থা আমরা ঠিকমত বলতে পারি না।এই ৩ দুনিয়ার মাঝে পাশ্চাত্যের যৌন বৈষম্য, নোংরা যৌনতা নিয়ে এতক্ষণ কথা বললাম । মধ্যপ্রাচ্যে মেয়েদের মৌলিক অধিকার পর্যন্ত নাই । শেখরা ৫-৬ টা বিয়ে করে, টাকা উড়ায়, জন্মদিনে ইউরোপের গায়িকার সাথে নাচে । ওখানকার সবচেয়ে উন্নত দেশ ইরানে মেয়েরা ভোট দিতে পারে না। বাকি দেশ গুলোর কথা বাদ-ই দিলাম ।প্রাচ্যের পাকিস্তান তো কোন দেশই না। সেখানে এখনো নিয়মিত ফতোয়া দিয়ে দোররা মারা হয় মেয়েদেরকে। ভারতও পুরাই রসাতলে গেছে । একদিকে সতীদাহ, বাল্যবিবাহ হয় , অন্যদিকে মেয়েদেরকে চিয়ার-লিডিং এ নামানো হয় , “শীলা কি জাওয়ানি” গাইয়ে নাচানো হয় । বাদ থাকে বাংলাদেশ । ৫ বছর আগে হলেও হয়ত বলতাম নারীর ক্ষমতা , মূল্যায়ন , স্বাধীনতা কম থাকলেও বাংলাদেশের মেয়েদেরকে বাজারে পাওয়া যায় না ।কিন্তু আজ বাংলাদেশের মেয়েদেরকে শুধু বাজারে না, রাস্তা ঘাটে পাওয়া যায় ।
তার মানে আজ পৃথিবীর যেদিকে তাকাই , সেক্স ১টা অনেক বড় সমস্যা । সেক্স এর কারণে আমরা কলুষিত । সমাজ অবক্ষয়ের সবচেয়ে বড় কারণগুলোর ১টা এই সেক্স । ১টা সমাজকে কিভাবে ধ্বংস করে দেয়া যায়-এর উত্তরে লেনিন প্রথমেই বলেছিলেন যুব-সমাজকে যৌন-চিন্তায় আক্রান্ত করে দাও ...আজ সবখানেই এই দশা । সাম্য , সুন্দর যে সমাজের কল্পনা আমরা করি তা কি কখনই আনা যাবে না? আগে স্বপ্ন দেখলেও এখন Doubt হয় । হয়ত যদি মানুষের কোন লিঙ্গ না থাকত , অর্থাৎ সবাই এক লিঙ্গের হত – সেটাই হত পারফেক্ট ... সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা মানুষের হাড়ের কোষ থেকে শুক্রাণু তৈরি করে তা দিয়ে ডিম্বাণু নিষিক্ত করে সন্তান জন্ম দেয়ার পদ্ধতি উদ্ভাবক করেছেন।(*২, *৩) ২ লিঙ্গের প্রয়োজন আর নেই...শুধু নারীরাই পারবে সন্তান জন্ম দিতে । হয়ত সমাজের এত ঝামেলা বৈষম্য কমাতে পরে এরকম লিঙ্গ বিহীন কোন পৃথিবীতেই বাস করবে মানুষ !!!! পারফেক্ট পৃথিবী হবে সেটাই ... কেউ আর নিজের দেহের দিকে নজর দিবে না- নজর দিবে সুন্দর কাজে , সৃজনশীলতায় ,জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিতে , মানবতায়।
যত তথ্য প্রযুক্তি , যোগাযোগের উন্নতি ঘটবে ততই কালচারাল মিশ্রণ ঘটবে । এটাকে থামানোর কোন রাস্তা নেই । হয়ত একসময় পুরো পৃথিবীর কালচার এক হয়ে যাবে । কিন্তু সেই কালচার যে অপ-কালচার-ই হবে সেটা তো না। আমরা নিজের বিবেক আর চেতনাকে জাগ্রত করে, চিন্তার সাথে সব কাজ করে চাইলেই সব নোংরামি বাদ দিয়ে সব কালচার এর সৌন্দর্য ধারণ করে এমন এক বিশ্ব তৈরি করতে পারব যেখানে আমাদের লিঙ্গ, জাতি , ধর্ম এসবের নিরিখে কোন পরিচয় থাকবে না – থাকবে শুধু ১টি পরিচয়-আমরা মানুষ ।
চতুর্মাত্রিক
লিঙ্কঃ

Thursday, July 7, 2011

নারীর যোনির কর্মতৎপরতা


নারীর জননেন্দ্রিয়ের বহিঃস্থ অংশগুলোর নাম হল ভগাঙ্কুর বা ক্লাইটোরিস এবং ল্যাবিয়া অর্থাৎ ভগের ওষ্ঠ যা একত্রিত করলে নাম হয় ভালভা বা স্ত্রী যোনি দ্বার। নারীর যোনির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল দুটি ওষ্ঠ বা ল্যাবিয়া। বহিঃস্থ এবং বৃহত্তর ল্যাবিয়া মেজেরো ওষ্ঠটির মধ্যে আছে স্থূল চর্মের আবরণ যা অন্যান্য অংশকে সুরক্ষিত করে রাখে। ওষ্ঠ দুটি ক্রমশ ক্ষীণ হয়ে এসে পেরিনিয়ামের যোনিমুখ এবং পায়ুর মধ্যবর্তী ত্বক মূলে গিয়ে মিশে যায়। উপরে বাইরের দিকে বহিঃস্থ ওষ্ঠটি মিশে যায় চর্বিযুক্তি কলার প্যাডের সঙ্গে যেখানে যৌনকেশ এবং ত্বক থাকে। এই প্যাডটি নরম মাংসল অংশ আবৃত করে রাখে পিউবিক হাড়ের সঙ্গে, যাকে চলিত কথায় বলা হয় মাউন্ট অফ ভিনাস। ল্যাবিয়া মেজোরা অর্থাৎ বৃহদোষ্ঠের নিচে থাকে ল্যাবিয়া মাইনোরা অর্থাৎ ক্ষুদ্রোষ্ঠ। শীর্ষ দেশে যোনির বৃহদোষ্ঠ বা ল্যাবিয়া মেজোরা ও ক্ষুদ্রোষ্ঠ বা ল্যাবিয়া মাইনোরা যুগ্ম অবস্থায় থাকে, দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে ঘিরে রাখে। এ ওষ্ঠ দুটি মূত্রনালীর মুখকেও সুরক্ষিত করে। ক্ষুদ্রোষ্ঠের মধ্যবর্তী এলাকাকে বলা হয় ভেস্টিবিউল। যৌনক্রিয়ার আগে সাধারণত এ অংশটি ঢাকা থাকে সতীচ্ছদ দ্বারা। এর আকার, আকৃতি এবং দৃঢ়তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। ভেস্টিবিউল চারপাশে নখের মতো ত্বক থাকে অনেক নারীর, যেগুলো হলো সতীচ্ছদের ছিন্ন অংশ, যাকে ইংরেজিতে বলা হয় কারুণকলি মারটিফর্মস। পেছনের দিকে ক্ষুদ্রোষ্ঠটি যুক্ত হয়ে একটা পাতলা আবরণের সৃষ্টি করে যা ছিন্ন হয় প্রথম সন্তানের জন্মের সময়। নারীর ভগাঙ্কুর লিঙ্গের সমধর্মী প্রায়, এমনকি এর ভগাষ্ঠের আচ্ছাদন পর্যন্ত আছে। এটা মুখ্যত নারী যৌনাঙ্গের সবচেয়ে সপর্শকাতর  ও যৌন উত্তেজক অঙ্গ। উত্তেজিত হলে এর সপঞ্জের মতো জালিকা বা কলাগুলো রক্তে পরিপূর্ণ হয়ে খাড়া হয়ে ওঠে। উত্থিত ভগাঙ্কুরে পুরুষাঙ্গ কিংবা হাতের আঙ্গুল বা ক্রমাগত স্পর্শজনিত ঘর্ষণের ফলে নারী সহজে ও দ্রুততর যৌন উত্তেজনার চরমে উঠে যায় এবং অনেক সময় নারীর রাগমোচনও হয়ে যায়। যোনির অন্যান্য অংশও যৌন উত্তেজনায় দারুণভাবে সাড়া দেয়। ভগোষ্ঠের মধ্যে উত্থিত হতে পারে এমন জালিকা থাকে, যা দেহমিলনের সময় বড় হয়ে যায় এবং বার্থোলিন গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। নারীর যোনির সঙ্গে দুই জোড়া গ্রন্থির সম্পর্ক আছে। প্রথমটি হলো স্কেনের গ্রন্থি যা ঠিক ভগাঙ্কুরের নিচে অবস্থিত এবং ক্ষারধর্মী এক রস নির্গত করে যা যোনির স্বাভাবিক অম্লত্বকে কমিয়ে দেয়। অপর বৃহত্তর জোড়াটি থাকে কর্ণদর্ভটের নিচে। এর নাম হলো বার্থোলিন গ্রন্থি। নারী যৌন উত্তেজিত হলে এ বার্থোলিনগ্রন্থি থেকে কামরস নির্গত হয়, যার ফলে যোনিপথ পিচ্ছিল হয়ে গিয়ে লিঙ্গকে যোনি অভ্যন্তরে অবাধে প্রবেশ করতে সাহায্য করে। এ গ্রন্থিগুলো ছোলার আকারের মতো এবং সহজেই এখানে যৌনরোগ সংক্রমিত হতে পারে। রোগগ্রস্ত হলে এ গ্রন্থি লাল হয়ে যায় এবং নরম হয়। এ রোগটিকে বলে বার্থোলিনাইটিস। এন্টিবায়োটিক ওষুধ হলো এ রোগের চিকিৎসা, কখনো কখনো এখানে পুঁজ জমে ফোঁড়া হয়। সেক্ষেত্রে শল্য চিকিৎসার প্রয়োজন পড়ে। নারীর যৌনভাব জাগ্রত হলে জননেন্দ্রিয়ের অঙ্গগুলো বিশেষ করে ক্ষুদ্র ভগোষ্ঠ এবং স্ত্রী যোনির নিম্নাংশে রক্ত সঞ্চারিত হয় এবং নারী যোনিতে যথেষ্ট ক্ষরণ দেখা যায়। অর্গাজম বা রাগ মোচনের সময় শ্রোণীর পেশিগুলো সে সঙ্গে যোনির চারপাশের পেশিগুলো সংকুচিত হয়। যদি কোনো নারী যৌনমিলনের সময় বিশেষ করে উত্তেজিত বা উদ্বিগ্ন থাকে তবে যোনির চারপাশের পেশিগুলোতে অনৈচ্ছিক আক্ষেপ হয়। এর ফলে যোনির দ্বার সংকুচিত হয়ে গিয়ে যৌনমিলনকে কষ্টদায়ক করে থলিগুলো পরিণত হয়ে ওঠে এবং ডিম্বাণুও পরিণত হয়ে ওঠে তখন ক্ষুদ্রথলির অগ্রভাগস্থ কোষগুলো ডিম্বাণুকে বির্গত হতে দেয়। ঠিক কিভাবে এটা হয় তা আজও রহস্যাবৃত। তারপর ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মুখ থেকে নির্গত হয়। ডিম্বাণু সৃষ্টির ব্যাপারে ডিম্বাশয়ের ভূমিকাতে হরমোন গ্রন্থিরও ভূমিকা থাকে। মস্তিষেকর তলদেশে অবস্থিত পিটুইটারি গ্রন্থির দ্বারা নিয়মিত হয় ডিম্বাশয়ের কার্যকলাপ।
পিটুইটারি প্রথমে তৈরি করে এক ধরনের হরমোন, যাকে বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ যা রক্তেস্রোতের মধ্য দিয়ে ডিম্বাশয়ে প্রবেশ করে। এ হরমোন এফএসএইচ সাহায্য করে ফলিকল এবং ডিম্বাণুকে বিকশিত করার ব্যাপারে, সেই সঙ্গে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে জরায়ুর আস্তরণকে মোটা হতে সাহায্য করে যাতে তা সমৃদ্ধ ডিম্বাণুকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে।
এস্ট্রোজেন দেহের প্রোটিনকে গড়ে তুলতে এবং তরল বস্তুর প্রবাহকে ধরে রাখার ব্যাপারেও সাহায্য করে। ফলিকল অর্থাৎ ক্ষুদ্র থলিটি সম্পূর্ণ পরিণত হয়ে ওঠার পর ফেটে যায়, তখন অপর একটি পিটুইটারি হরমোন লুটেনাইজিং হরমোন বা এলএইচ তার কাজ করা শুরু করে এবং খালি ক্ষুদ্র থলির মধ্যে কারপাস লিওটিয়ামের বিকাশ ঘটায়। এই পদার্থটির কাজ হলো গর্ভ সঞ্চার করা, পক্ষান্তরে এ পদার্থ তার নিজস্ব হরমোন, প্রজেস্টেরন তৈরি এবং নিঃসরণ করে, যদি ডিম্বাণু পনেরো দিনের মধ্যে উর্বর না হয়ে ওঠে তবে করপাস লিউটিয়াম অংশটি সংকুচিত হয়ে যায় এবং প্রজেস্টেরোন উৎপাদন বন্ধ হয়ে যায় এবং জরায়ুর আস্তরণ ঝরে পড়ে মাসিক রক্তস্রাবরূপে। তখন আবার ফলিকল স্টিমুলিটিং হরমোন উৎপাদন আরম্ভ হয় এবং চক্রের পুণরাবৃত্তি হতে শুরু করে। অবশ্য যদি ডিম্বাণুটিতে প্রাণ সঞ্চারিত হয়ে যায় তবে ঐ করপাস লিউটিয়াম অংশটি কাজ করতে শুরু করে, যতক্ষণ না পর্যন্ত গর্ভফুল তৈরি হয় এবং রক্তস্রাব বন্ধ হয়।

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More