This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label Thesis. গবেষনা. Show all posts
Showing posts with label Thesis. গবেষনা. Show all posts

Sunday, September 29, 2013

পুরুষত্বহীন সমস্যা মোকাবিলায় নারীর ভূমিকা


পুরুষত্বহীন সমস্যা মোকাবিলায় নারীর ভূমিকাপুরুষত্বহীনতা হলো পুরুষের জীবনের একটি জটিল যৌন সমস্যা। একে জটিল বলার কারণ এটি পুরুষকে যৌনমিলন থেকে বিচ্যুত করে ফেলে। যখন কোনো পুরুষের লিঙ্গ সময় মত অর্থাৎ যৌনমিলনের সময় উত্তেজিত হয়ে উঠে না তখন তাকে ইরেকটাইল ডিসফাংশন বলে। এর ফলে লিঙ্গ সঠিক মাত্রায় যৌনমিলনের জন্য উপযুক্ত হয়ে উঠেনা। আধুনিক প্রযুক্তির ব্যাবহার দ্বারা ইদানীং পুরুষত্বহীন তার সমস্যার সমাধান শুরু হয়েছে। শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে পুরুষত্বহীনতার কারণ মানসিক এবং ১০ ভাগ ক্ষেত্রে পুরুষের পুরুষত্বহীন তার জন্য শারীরিক নানা কারণ দায়ী থাকে। পুরুষত্বহীনতা প্রাথমিক স্তরের এবং চূড়ান্ত মাত্রার হতে পারে। প্রাথমিক স্তরের পুরুষত্বহীনতার জন্যে লিঙ্গ খুব বেশি মাত্রায় উত্তেজিত হয় না এবং উত্তেজনার কিছুক্ষণ পরেই লিঙ্গ শিথিল হয়ে যায়। আর চূড়ান্ত মাত্রার পুরুষত্বহীনতা হলো লিঙ্গের একেবারে অসাড় অবস্থা।
প্রাথমিক পুরুষত্বহীনতা
কোনো পুরুষের প্রাথমিক পুরুষত্বহীনতা হবে তা আগে থেকে বলা যায় না। আবার কেউ অন্যকে শেখাতে পারে না লিঙ্গ উত্থানের বিষয়টি। লিঙ্গের উত্থান একটি প্রাকৃতিক অবস্থা। রেসপিরেটোরী, সারকুলেটরী এবং স্নায়ুবিক কারণে লিঙ্গ উত্থিত হয়। কিন্ত আসল কারণটি হলো প্রাকৃতিক। তবে অনেক ক্ষেত্রে যৌন মনোদৈহিক সামাজিক কারণেও অনেকের পুরুষত্বহীনতা হতে পারে। যে কারণগুলো পুরুষত্বহীনতার জন্য স্বাভাবিকভাবে দায়ী সেগুলো হলো-
কঠিন ধর্মীয় বিশ্বাস।
যৌনতার জন্য প্রচুর শক্তি না থাকা।
মাতৃত্বের কঠিন চাপ।
সমকামিতা পছন্দ করা।
নারীদেরকে ঘৃণা করা।
পতিতার সাথে সঙ্গমে ব্যর্থ হওয়ার পরে মনে পাপ বোধের সৃষ্টি।
চিকিৎসা
প্রায়শই পুরুষত্বহীনতার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়ায় এবং রোগের কারণ ধরতে না পারলে চিকিৎসা ব্যবস্থা প্রলম্বিত হতে পারে। যৌন বিশেষজ্ঞ মাস্টার এবং জনসনের মতে যৌন সঙ্গিনী বদলের ফলেও অনেক সময় এ রোগের সমস্যা সমাধান করা যেতে পারে। নারীর উচিত পুরুষকে এব্যাপারে সাহায্য করা। স্ত্রীর উচিত স্বামীকে সাহায্য করা। নৈতিক, সামাজিক, আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরুষের পুরুষত্বহীনতার চিকিৎসায় বর্তমানে যে বিষয়গুলো গ্রহণ করা হয় সেগুলো হলো-
যৌনতার পরিপূর্ণ শিক্ষাদান।
সাইকোথেরাপি।
রোগীকে হস্তমৈথুনের দ্বারা তার লিঙ্গের দৃঢ়তা বাড়ানো।
দুশ্চিন্তাগ্রস্ত রোগীকে এ্যাংজিওলিটিক্স দেয়া।
নিচু মাত্রার ৫০ গ্রাম টেস্টোস্টেরন ইনজেকশন সপ্তাহে তিনবার দেয়া।
যদি রোগীর কেবলমাত্র উত্থানজনিত সমস্যা হয় তবে রোগীকে নগ্ন নারীর সামনে উপস্থিত করা। এক্ষেত্রে পতিতাদের সাহায্য নেয়া যেতে পারে।
পেপাভেরিন ইনজেকশন লিঙ্গের দৃঢ়তা বাড়াতে পারে।
রোগীর জন্য সামাজিকতার প্রয়োজন।
যৌন উদ্দীপক গ্রন্থ্থ পড়া উচিত।
চূড়ান্ত মাত্রার পুরুষত্বহীনতা
অনেক পুরুষের পুরুষত্বহীনতা সাময়িক। দেখা যায় যে খুব বেশি মাত্রায় উদ্বিগ্ন থাকলে বা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে যৌনমিলনের সময় পুরুষ তার যৌন উত্তেজনা হারাতে পারে। আবার খুব বেশি মাত্রায় এলকোহল সেবনের ফলেও পুরুষের লিঙ্গের দৃঢ়তা নষ্ট হয়ে যায়। সাইকোজেনিক অথবা অর্গানিক নানা কারণে পুরুষের পুরুষত্বহীনতার সৃষ্টি হতে পারে। মনোদৈহিক যে যে কারণে পুরুষত্বহীনতার সৃষ্টি হতে পারে -
১. দাম্পত্য সমস্যা।
২. ধর্মীয় কুসংস্কার।
৩. কঠিনভাবে পিতা বা মাতার অনুশাসনের নিয়ন্তণে থাকা।
৪. পূর্বের যৌন অক্ষমতার জন্য পাপূবোধ।
৫. অকাল বীর্যপাত।
৬. যৌনতার ব্যাপারে অনাগ্রহ।
৭. যৌনমিলনে সফলতা আসবে কিনা এই নিয়ে ভয় এবং দুশ্চিন্তা।
অর্গানিক কারণে সৃষ্ট পুরুষত্বহীনতা-
১. এনাটোমিকাল
= বড় হাইড্রোসেল
= টেস্টিকুলার ফাইব্রোসিস
২. কার্ডিওরেসপেরেটোরী
= এনজিনা
= মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন
৩. জেনিটো ইউরিনারী
= ফাইমোসিস
= প্রিয়াপিজম
= প্রোসটাটিটিস
= ইউরেথ্রিটিস
= প্রোসটাটেকটমী
৪. এন্ড্রোক্রাইনাল
= ডায়াবেটিস
= থাইরোটক্সিকোসিস
= স্থলতা
= ইনফ্যান্টালিজম
= ক্যাসট্রেশন
= এক্রোমেগালি
৫. নিউরোলজিক্যাল
= মাল্টিপোল সিরোসিস
= অপুষ্টি
= পারকিনসন্স অসুখ
= টেমপোরাল লবের সমস্যা
= সপাইনাল কর্ডের আঘাত
= ই সি টি
৬. ইনফেকশন
= টিউবারকিলোসিস
= গনোরিয়া
= মাম্পস
৭. ড্রাগ নির্ভরতা
= এলকোহল সেবন
= স্নায়ু শিথিলকারী ওষুধ
= এন্টিহাইপারটেনসিভ ওষুধ
= সাইকোট্রপিকস ওষুধ। যেমন - ইমিপ্রামিন
= ডিউরেটিক্স। যেমন - রেজারপাইন
রোগ নির্ণয়
যে কোনো ধরনের পুরুষত্বহীনতার চিকিৎসার জন্য তার রোগ নির্ণয়ের প্রয়োজন রয়েছে। ডাক্তারকে জানতে হয় পুরুষের ক্রমাগত যৌন সমস্যা কেন সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মনোদৈহিক কারণের চাপ শরীরের উপর এসে পড়ে এবং এই জন্য পুরুষ উত্থান সমস্যায় ভোগে। রোগ নির্ণয়ের জন্য ডাক্তারকে যে বিষয়গুলো জানতে হয় -
১. রোগীর পারিবারিক ডাক্তারী ইতিহাস।
২. রোগীর ব্যক্তিগত ডাক্তারী ইতিহাস।
৩. রোগীর শারীরিক পরীক্ষা।
৪. রোগীর লিঙ্গ পরীক্ষা।
৫. ল্যাবটেস্ট।
৬. মিনেন সোটা মালটিফেজিক পারসোনালিটি ইনভেনটোরী।
রোগীর পারিবারিক ডাক্তারী ইতিহাস এবং রোগীর ব্যক্তিগত ডাক্তারী ইতিহাস জানা এই জন্য জরুরি যে এতে করে রোগ নির্ণয় করা সুবিধা হয়। ডাক্তার বুঝতে পারেন পুরুষত্বহীনতার এই সমস্যাটির কারণ শারীরিক নয় মানসিক। অনেক ক্ষেত্রে অতিরিক্ত এলকোহল সেবনজনিত কারণে পুরুষের পুরুষত্বহীনতা দেখা দেয় এবং এটি স্থায়ী সমস্যার সৃষ্টি করে। অনেকে আবার যৌনতার ইচ্ছা হারিয়ে ফেলে এবং অনেকের অকাল বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। রোগীর শারীরিক পরীক্ষা নীরিক্ষার মধ্যে প্রধান বিবেচ্য বিষয় থাকে তার রেসপিরেটোরী এবং কার্ডিওভাসকুলার ঠিক মত কাজ করছে কিনা তা লক্ষ্য করা। এছাড়াও স্নায় এবং তলপেট ব্যবস্থা কতটুকু সুস্থ আছে এটিও ডাক্তারদেকে জানতে হয়। লিঙ্গ পরীক্ষার সময় ডাক্তার যে বিষয়গুলো লক্ষ্য করেন -
প্রিপিউজ- ফাইমোসিসের জন্য
মত্রনালীর মুখ-স্টেনোসিসের জন্য
অন্ডথলি- হাইড্রোসেলের জন্য
করপরা কেভারনোসা-যে কোনো প্রকার ফাইব্রোসিসের জন্য
ল্যাবরেটরী টেস্ট
ল্যাবরেটরীতে ডাক্তার রোগীর বিভিন্ন শারীরিক বিষয় পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এতে করে দ্রুত সমস্যা নির্ণয় করা সহজ হয়। ল্যাবরেটরিতে পুরুষত্বহীনতার জন্য যে সমস্ত টেস্ট করানো হয় সেগুলো হলো -
সিবিসি
ইএসআর
মত্র পরীক্ষা
লিভারের এনজাইম পরীক্ষা
বীর্য পরীক্ষা
থুথু পরীক্ষা
এসএম এ ১২
টেস্টোস্টেরন স্তর পরীক্ষা
প্রেল্যাকটিন স্তর পরীক্ষা
পুরুষত্বহীনতার চিকিৎসা
পুরুষত্বহীনতার চিকিৎসার ব্যাপারে অধিকাংশ পরামর্শ এসেছে মাস্টার এবং জনসনের কাছ থেকে। তারা তিনটি বিষয়ে প্রাথমিকভাবে গবেষণা করে থাকেন যে, কেন একজন পুরুষ পুরুষত্বহীনতায় ভোগে। এই তিনটি কারণকে বিশেস্নষণ করে তারা এমন কিছু কৌশল এবং পদ্ধতির কথা বলেন যাতে করে পুরুষত্বহীনতা সমস্যা কাটানো যায়। তাদের গবেষণার বিষয় তিনটি হলো -
১. যৌনতার ব্যাপারে পুরুষ এবং নারীর ভ্রান্ত ধারণা।
২. পুরুষের পুরনো চিন্তা ভাবনা এবং উঁচু মাত্রার শারীরিক এবং মনোদৈহিক চাপ। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার যৌনতার ব্যাপারে আলোচনা কম হওয়া। মনে রাখা উচিত স্বামী স্ত্রীর মধ্যকার যৌন আলোচনা যৌন উদ্দীপনা বাড়াতে পারে।
৩. পুরুষত্বহীন পুরুষের মানসিক চাপ বেশি থাকে সেই কারণে স্ত্রীর বা যৌন সঙ্গিনীর উচিত তাকে আশ্বস্ত করা যে এটি কোনো রোগ নয়।
মাস্টার এবং জনসনের পুরুষত্বহীনতার ব্যাপারে দেয়া পরামর্শগুলো হলো-
যৌন সঙ্গী এবং সঙ্গিনীর মধ্যে খোলামেলা যৌন আলোচনা করা উচিত। এটি পরসপরের যৌনানুভূতিকে চাঙ্গা করতে পারে এবং পুরুষের লিঙ্গের দৃঢ়তা সৃষ্টি করে।
যৌনতার ব্যাপারে কোনো প্রকার ভ্রান্ত ধারণা পোষন করা উচিত নয়। নারী এবং পুরুষ উভয়েরই উচিত যৌনতার ব্যাপারে একজন অন্যজনকে সাহায্য করা। এর ফলে যৌন অনুভূতি এবং পুরুষের লিঙ্গের দৃঢ়তা তৈরি হতে পারে।
যদি নারী বা পুরুরো যে কারো একজনের যৌনতার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ, ভয় ভীতি বা দুশ্চিন্তা কাজ করে তাহলে সাথে সাথে তা ডাক্তারকে জানানো উচিত। অনেক নারী যৌনতার ক্ষেত্রে পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। হয়তো তার যৌন সঙ্গ বা স্বামী ওরাল সেক্স পছন্দ করছে অথচ নারী সেটি পছন্দ করছে না। এতে করে উভয়ের যৌন অনুভূতির মধ্যে একটা পার্থক্য তৈরি হতে পারে। এ ব্যাপারটির দিকে খেয়াল রাখা উচিত।
পরসপরের সাথে গভীর স্পর্শের সম্পর্ক থাকা উচিত ।
পুরুষের যদি উত্তেজনা কম থাকে সে ক্ষেত্রে নারীর উচিত পুরুষকে উত্তেজিত করে তোলা। নারী বিভিন্ন ভাবে পুরুষকে উত্তেজিত করে তুলতে পারে। বিশেষ করে নারী তার স্তন, স্তনবৃন্ত, ক্লাইটোরিস ইত্যাদি উত্তেজক শারীরিক অংশের স্তপর্শ দ্বারা পুরুষকে উত্তেজিত করে তুলতে পারে।
পুরুষত্বহীনতা সমস্যা মোকাবেলায় নারীর ভমিকা রয়েছে খুব বেশি। নারী পুরুষকে বিভিন্নভাবে উত্তেজিত করে আবার তাকে শিথিল করে তার লিঙ্গের দৃঢ়তা বাড়াতে পারে। স্ত্রী দিনে অন্তত তিন চার বার স্বামীর লিঙ্গের দৃঢ়তা বাড়াতে এ কাজটি করতে পারে।
লিঙ্গের উত্তেজনা দীর্ঘক্ষণ ধরে না রেখে পুরুষের উচিত একবার লিঙ্গ শিথিল করে আবার লিঙ্গের উত্তেজনা তৈরি করা। এতে করে পুরুষত্বহীনতার সমস্যা কিছুটা কমতে পারে।

সেক্স সম্পর্কে যা যা জানা দরকার

সেক্স সম্পর্কে যা যা জানা দরকারসেক্স সম্পর্কে জানা মানেই হচ্ছে নিজের সম্পর্কে জানা। অথচ লজ্জা বা আড়ষ্ঠতার কারণে অনেকেই সেক্স নিয়ে খুব একটা ভাল ধারণারাখেন না। ফলে ব্যক্তিগত যৌনজীবন হয়ে পড়ে একঘেয়েমীপূর্ণ এবং বৈচিত্র্যহীন।আবার অজ্ঞতার কারণে বিভিন্ন রকম যৌন সমস্যায় পতিত হওয়ার সম্ভাবনাও থাকে। এসব সমস্যা থেকে উত্তীর্ণ হতে সেক্স সিক্রেট জানাটা গুরুত্বপূর্ণ।
১) প্রশ্নঃ কারো শরীর দেখে কি সেক্সচুয়াল সক্ষমতা বোঝা সম্ভব?

উত্তরঃ না।
২) প্রশ্নঃ অনেক দূরে থাকা প্রিয়জনের সাথে ফোন সেক্স করতে চান অথচ বলতে লজ্জা পাচ্ছেন, লজ্জা ভাঙ্গাবেন কীভাবে?

উত্তরঃ প্রথমে তাকে মজার মজার এসএমএস পাঠান। দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে যাবেন তার সাথে।
৩) প্রশ্নঃ পানির নিচে কনডম কতটা কার্যকর?

উত্তরঃ তা এখনো পরীক্ষা করা হয়নি তাই বিশ্বস্ততার স্বার্থে সতর্ক হওয়া উচিত।
৪) প্রশ্নঃ যদি পার্টনার আপনার চেয়ে অনেক বেশি লম্বা হয় তবে শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রে কি করবেন।

উত্তরঃ এমন স্থান এবং আসন নির্বাচন করা উচিত যেখানে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। যেমন মেয়ে পার্টনার উপরে থাকা।
৫) প্রশ্নঃ ব্লো জব এর সময় অনেকেই দাঁত ব্যবহার করে, আপনি কতটা জানেন।

উত্তরঃ খুব কম সংখ্যক যুগলই এমনটা করে থাকে। তবে ব্লো জবের সময় এটা করতে চাইলে অবশ্যই পার্টনারকে জিজ্ঞাস করে নিবেন।
৬) প্রশ্নঃ প্রিয়জনের সঙ্গে যখন যৌন উত্তেজনা চরমে তখন সে আপনাকে কিছুই করতে দেয়না। এখানে কি ভুলবোঝাবুঝির অবকাশ আছে?

উত্তরঃ এটা সকলের ক্ষেত্রে হয়না ।
৭) প্রশ্নঃ পুরুষের কমন ফ্যান্টাসি কী?

উত্তরঃ একাধিক নারীর সঙ্গে সমানতালে সম্পর্ক চালিয়ে যাওয়া।
৮) প্রশ্নঃ উত্তেজনার সময় পুরুষের বিশেষ অঙ্গ কিছুটাবেঁকে যায, এতে কি উদ্বিগ্ন হওয়ার কারণ আছে?

উত্তরঃ মাঝে মাঝে বেঁকে যাওয়া সাধারণ ঘটনা। তবে আঘাত জনিত কারণে ঘটলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
৯) প্রশ্নঃ পিরিয়ড-এর সময় রুক্ষ্ম এবং শুষ্ক অনুভূতি হওয়ার কারণ কী?

উত্তরঃ কারণ ঐ সময় গর্ভ সঞ্চার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
১০) প্রশ্নঃ সেক্স নিয়ে ভাবলে কি মেয়েদের অরগাজম হয়?
উত্তরঃ এটা মাত্র ২ শতাংশ নারীর হয় এবং তারা অবশ্যই ভাগ্যবতী।

পুরুষের স্পার্মের মান উন্নত করে যে ৬টি খাবার!

আজকাল বাড়ির খাবারের চাইতে বাইরের ফাস্ট ফুড আর তেলে ভাজা খাবারের প্রতি সবার আকর্ষণ একটু বেশিই বেড়ে গেছে। বাইরের খাবার, বিশ্রামের অভাব, খাবারের ভেজাল, ধূমপান ও মদ্যপান ইত্যাদি নানান কারণে পুরুষের স্পার্মের গুনাগুণ কমে গেছে অনেকটাই। তাই আগের তুলনায় পুরুষের বন্ধ্যাত্বের হারও বাড়ছে। কোমল পানীয়ের প্রতি অতিরিক্ত আসক্তিও স্পার্মের গুনাগুণ নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। স্পার্মের পরিমাণ বৃদ্ধি করতে এবং এর গুনাগুণ বাড়িয়ে তুলতে দরকার সঠিক খাদ্যাভ্যাস ও সচেতনতা। আসুন দেখে নেয়া যাক স্পার্মের গুনাগুণ বাড়ায় এমন ৬টি খাবারের তালিকা।

ডার্ক চকোলেট

চকোলেট ভালোবাসেন? তাহলে আপনার জন্য সুখবর হলো ডার্ক চকোলেট স্পার্মের পরিমাণ বাড়ায় এবং গুনাগুণ বৃদ্ধি করে। ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা যৌন উদ্দিপনা বৃদ্ধি করতে ভুমিকা রাখে। এছাড়াও ডার্ক চকোলেটে আছে L-Arginine HCL ও অ্যামিনো এসিড। এই উপাদানগুলো স্পার্মের সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে যে যে সব পুরুষ নিয়মিত অল্প করে হলেও ডার্ক চকোলেট খায় তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি।

গরুর মাংস

কি অবাক হচ্ছেন? গরুর মাংসে আছে প্রচুর পরিমাণে জিংক। জিংক যৌন উদ্দীপনা কমানোর জন্য দায়ী টেস্টোস্টেরন কে এস্ট্রোজনে রূপান্তরিত করতে বাঁধা দেয়। ফলে যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকির থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়াও গরুর মাংসে প্রচুর প্রোটিন আছে যা স্পার্মের পরিমাণ ও গুন বৃদ্ধি করে।।

কলা

কলা স্পার্মের পরিমাণ উল্ল্যেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে। কলায় বোমেনাইল নামের বিশেষ এক ধরণের এঞ্জাইম আছে যা যৌন উদ্দিপক হরমোন গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও কলায় ভিটামিন বি১, ভিটামিন এ ও ভিটামিন সি আছে যেগুলো শরীরের শক্তি বাড়ায় এবং স্পার্ম উৎপাদন বাড়াতে সহায়তা করে।

তেল যুক্ত মাছ

হিউমান রিপ্রোডাকশনের একটি গবেষনায় জানা গেছে যে তৈলাক্ত মাছ স্পার্মের গুন বাড়াতে সহায়ক। তৈলাক্ত মাছে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। গবেষনায় যারা ওমেগা-৩ ফ্যাটি এসিড যুক্ত মাছ খেয়েছে তাদের স্পার্মের গুনাগুণ ও পরিমাণ যারা খায়নি তাদের তুলনায় বেশি। ওমেগা-৩ ফ্যাটি এসিডের DHA ও EPA ডোপামিনের উৎপাদন বাড়িয়ে দেয় এবং মস্তিকে যৌন উদ্দীপনার অনুভুতি জাগাতে সহায়তা করে।

রসুন

যারা বাবা হতে চাইছেন তাদের জন্য রসুন একটি আদর্শ খাবার। রসুনে আছে সেলেনিয়াম নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট যা স্পার্মের সক্রিয়তা বাড়ায়। এছাড়াও রসুনে আরো আছে আলিকিন যা যৌনাঙ্গের রক্তচলাচল বৃদ্ধি করে উদ্দিপনা সৃষ্টি করে এবং স্পার্মের পরিমাণ বাড়ায়।

কালজিরা

কালোজিরা বা নাইজেলা সিডে ১৫টি অ্যামোইনো এসিড আছে। এছাড়াও কালোজিরায় ২১ শতাংশ প্রোটিন রয়েছে ও ৩৮ শতাংশ শর্করা আছে। নিয়মিত কালোজিরা সেবনে স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং স্পার্মের গুনাগুণ বাড়ে।

Saturday, September 28, 2013

চিরস্থায়ী যৌন উত্তেজনার এক ভয়াবহ রোগ!

যৌনতায় অরগ্যাজম বা রাগমোচন সব নারীরই একটি অতি কাম্য বিষয়। এটি ছাড়া যে কখনই যৌন পরিতৃপ্তি পাওয়া সম্ভব না তা কমবেশি সবারই জানা। অনেক নারীরই আবার এই অতৃপ্তির জন্য আক্ষেপের সীমা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের এই অতৃপ্তির কারণ হয় তাদের স্বামী বা পুরুষ সঙ্গীটি। আমাদের উন্নয়নশীল দেশের রক্ষণশীল সমাজব্যাবস্থায় নারীর যৌনতার বিষয়টিকে এখনও একটি অস্বস্তিকর বা অধিকাংশ ক্ষেত্রে অশ্লীল বিষয় হিসেবে এড়িয়ে যাওয়া হয়। অনেক সচেতন নারী এ ব্যাপারে সোচ্চার হতে চাইলেও পারিপার্শিক পরিস্থিতি তার কন্ঠ অবরুদ্ধ করে দেয় প্রায় সব সময়েই। বলাই বাহুল্য এতে করে কোন লাভ তো হচ্ছেই না বরং নানা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের মত ঘটনা ঘটছে প্রতি নিয়ত। পশ্চিমা বিশ্বে নারীরা আমাদের দেশের নারীদের মত দুর্দশাগ্রস্ত নয়। সে দেশের নারীরা নিজেদের সকল অধিকার ও যৌনতা সম্পর্কেও সতর্ক ও সোচ্চার। তবে ফ্লোরিডার স্প্রিং হিল নিবাসী গ্রেটচেন মোলানেন ততটা প্রচার উন্মুখ ছিলেন না তার এক বিশেষ যৌন অস্বাভাবিকতার বিষয়ে! গ্রেটচেন এক বিশেষ শারীরবৃত্তিয় অবস্থার স্বীকার ছিলেন যার ফলশ্রুতিতে তার যৌন উত্তেজনা ছিল চিরস্থায়ী, এর নাম দেয়া হয় Persistent Genital Arousal Disorder (PGAD).
দিনে ৫০ বার অরগ্যাসম অনেকের কাছে হয়ত যৌন ফ্যান্টাসি, কিন্তু বাস্তব জীবনে তা কতটা ভয়ংকর হতে পারে তা জানতেন গ্রেটচেন। মাত্র ২৩ বছর বয়েসে একদিন হঠাৎ করেই সুইচ অন হবার মত মারাত্মকভাবে উত্তেজিত হয়ে ওঠেন গ্রেটচেন। গ্রেটচেন তার এক সাক্ষাতকারে বলেন,”এই উত্তেজনার কোন শেষ নেই, এটি কখনও থামে না,একটি অরগ্যাসম আপনার মাঝে আরেকটি অরগ্যাসমের জন্য প্রচন্ড কামনার তৈরি করবে যেন তা অনেক আগে থেকেই তৈরি হয়ে আছে, এবং তারপর আরেকটা, আর এভাবেই চলতেই থাকবে! মানে আমার সবচেয়ে বাজে রাতে এভাবে ৫০ বার একটানা ঘটে! আমি পানি খাবার জন্য পর্যন্ত একটু থামতে পারিনি! আমার সারা গায়ে ব্যাথা করছিল,ঘামে ভিজে গিয়েছিল দেহের প্রতিটি অংশ!”
এই অদ্ভুত রোগের কারণে গ্রেটচেনের শরীর কখনও স্বাভাবিক অবস্থায় থাকত না, তিনি সার্বোক্ষণিক প্রবলভাবে কামার্ত অনুভব করতেন কোন কারণ ছাড়াই। এই বিচিত্র রোগের কারণে কোন পুরুষের সাথে তার পক্ষে স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব ছিল না, কোন কাজ তিনি মনোযোগ দিয়ে করতে পারতেন না ফলে তার চাকরি করাও সম্ভব হয়ে ওঠে নি। তাকে তার এই রোগের কারণে সরকারিভাবে অক্ষমতা ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল কিন্তু তিনি এক আত্মমর্যাদাপূর্ণ নারী হওয়ায় এই ভাতা নিতে অস্বীকৃতি জানান। তার প্রেমিক তাকে আর্থিকভাবে সাহায্য করতেন এবং তার পাশে থাকতেন কিন্তু তাদের যৌনজীবন ছিল অনেক যন্ত্রনাময়। নিজের এই দুর্দশা কাটিয়ে উঠতে তিনি একবার ঘন্টাব্যাপী হস্তমৈথুন করেন, তবে সাময়িক আনন্দ মুহুর্তেই উবে যায় যখন তিনি একটু পরেই আবারো আগের মতই উত্তেজিত হয়ে পড়েন! তবে গ্রেটচেন এই পথ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন কারণ ধর্মীয় মূল্যবোধ তার ভেতরে যথেষ্ট পরিমানে ছিল।
গ্রেটচেন তার এই অবস্থার কথা কারও সাথে আলাপ করতে চাইতেন না। এমনকি পুরো ২ সপ্তাহ তিনি কোন ডাক্তারের কাছেও যান নি। রোগাক্রান্ত হওয়ার পর ১৬ বছরে তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। তার ডাক্তাররা তার এই অবস্থা থেকে নিষ্কৃতি প্রদানের কোন কার্জকর উপায় বাতলে দিতে পারেন নি। তারা তাকে দুগ্ধস্নান ও বরফের ব্যাগ ব্যাবহার করার পরামর্শ দেন,কিন্তু তাতে কোন ভাল ফল পাওয়া যায় নি। PGAD-এর ক্ষেত্রে যৌনমিলন বা অন্যান্য যৌন কর্মকান্ডের মাধ্যমে অরগ্যাজমের পরেও যৌন উত্তেজনা ঘন্টার পর ঘন্টা এমনকি দিনব্যাপী স্থায়ী হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের অবসন্নতারোধী (antidepressants) ও খিঁচুনীরোধী (anticonvulsants) ঔষধের এমনকি বোটক্স (Botox- Botulinum Toxinএর সংক্ষিপ্ত রূপ, বটুলামিন নামক ব্যাক্টেরিয়ার দ্বারা সৃষ্ট মারাত্মক বিষ বা টক্সিন দ্বারা এটি তৈরি হয়) ইঞ্জেকশনের পর্যন্ত পরামর্শও দেয়া হয়, কিন্তু কিছুই কোন দীর্ঘস্থায়ী কার্যকর ভুমিকা রাখতে পারেনা।
PGAD-এর কোন কারণ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। মাত্র ২০০১ সালে এ রোগ সম্পর্কে প্রথম ধারনা পাওয়া যায়। বিশেষজ্ঞদের ধারণা স্নায়ুর বৈকল্যতার (Nerve Dysfunction) কারণেই হয়তো এমনটা ঘটে। এখন পর্যন্ত একে কোন রোগ হিসেবেও সেভাবে স্বীকৃতি দেয়া হয় নি। অনেক ডাক্তার এ রোগ সম্পর্কে কিছুই জানেন না।
ধীরে ধীরে গ্রেটচেন মারাত্মক একা হয়ে পড়েন। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন এই অভিশপ্ত জীবনের অবসান ঘটানোর! মৃত্যুর আগে তিনি তার জীবনের কঠিন সত্য সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন, যাতে করে তার মত কোন অভাগী নারী নিজের জীবনের এই ভয়ঙ্কর পরিণতি নীরবে নিভৃতে বয়ে না বেড়ায় আর এর কোন প্রতিকার খোঁজা সম্ভব হয়। তিনি Tampa bay Times ম্যাগাজিনে তার একটি আত্ম বিবরণী প্রদান করেন।
অবশেষে দীর্ঘ ১৬ বছর এই বিচিত্র মনদৈহিক রোগের সাথে লড়াই করার পর ২০১২ সালের ১লা ডিসেম্বর, মাত্র ৩৯ বছর বয়েসি এই নারী শেষবারের মত আত্মহননের চেষ্টা করে সফল হন আর তার নিজের এই অভিশপ্ত জীবনের অবসান ঘটান।

Wednesday, March 28, 2012

কেজেল ব্যায়াম এর মাধ্যমে যৌন ক্ষমতা বৃদ্ধি করুন

কেজেল ব্যায়াম যৌনমিলনের সময় লিঙ্গ উত্থানে সমস্যা, অকাল বীর্যপাত, দ্রুত বীর্যপাতের মত সমস্যারও সমাধানের এক অসাধারণ ব্যায়াম।
কিভাবে কেজেল ব্যায়াম করবেন?

… পেলভিস ফ্লোর মাসল অর্থাত শ্রোণী মেঝের পেশী খুঁজে বার করা এবং সেটা কিভাবে সংকুচন/প্রসারন করবেন- সেটা কিছুটা কষ্টসাধ্য হলেও অসম্ভব কিছু নয়।

১. সঠিক পেশী খুঁজে নিন
পেটে বায়ু জমলে সেটা বের হয়ে যাওয়া রোধ করতে গেলে বা প্রস্রাব করা কালে হঠাত প্রস্রাব বন্ধ করে দিলে পেটের নিম্ন ভাগে পিছনের দিকে যে পেশীগুলো আঁটসাঁট হয়ে যায় সেগুলোই পেলভিস ফ্লোর মাসল অর্থাত শ্রোণী মেঝের পেশী। আয়নায় দেখলে দেখবেন লিঙ্গ কিছুটা তলপেটের কাছাকাছি চলে আসে এবং অণ্ডথলি উপরের দিকে উঠে আসে।
২. পন্থা/পদ্ধতি/টেকনিক সঠিককরণ
ব্যায়ামের আগে ঠিকমতো প্রস্রাব করে নেবেন। প্রথম দিকে উচিত হবে মেঝেতে শুয়ে এই ব্যায়াম করা। মেঝেতে শুয়ে পেলভিস ফ্লোর মাসল ৩ সেকেণ্ড সংকুচন করে রাখুন, তারপর ৩ সেকেণ্ড প্রসারণ করে রাখুন। এভাবে টানা কয়েকবার করবেন। তবে খুব বেশী না। মাসল ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করলে বসে, দাঁড়িয়ে বা চলন্ত অবস্থায়ও করতে পারবেন।
৩. মনোযোগ বজায় রাখুন
ভালো ফলাফলের জন্য যখন সংকুচন করবেন তখন গভীর ভাবে মনোযোগ দিয়ে করবেন। অনেকেই ভুল করে পেটের বা তলপেটের, উরু, এবং নিতম্বের পেশী সংকুচন করে ফেলেন। এটা ঠিক নয়। দম বন্ধ বা ধরে রাখবেন না। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন।
৪. কতবার করবেন
প্রত্যহ ৩ টা সময় (যেমন সকালে দুপুরে বিকেলে) চেষ্টা করবেন। প্রতিবার ১০ রেপস্-এর (repetitions) ৩ সেট করবেন।
(৩ সেকেণ্ড সংকুচন + ৩ সেকেণ্ড প্রসারণ = ১ রেপ। ১০ রেপ = ১ সেট)
মাঝে মাঝে অন্য কাজের সময় (যেমন দাঁত মাজা) এটা প্রাকটিস করে নিতে পারেন। তলপেটে চাপ পড়ে এমন কিছু কাজকর্মের সময়ও (যেমন হাঁচি, কাশি, হাসা, ভারী বস্তু উত্তোলন) আপনার পেলভিস ফ্লোর মাসল সংকুচন হতে পারে। এছাড়া যৌনমিলনের সময় পেলভিস ফ্লোর মাসল সংকুচন করে লিঙ্গ আরো অধিকক্ষণ উত্থিত রাখতে পারেন বা অকাল বীর্যপাত রোধ করতে পারেন।
লিন্কঃ http://ca.askmen.com/dating/love_tip_60/67_love_tip.html

Tuesday, July 5, 2011

১৫ লাখ পুরুষের চোখে সবচেয়ে আবেদনময়ী



বিশ্বের সবচেয়ে যৌনআবেদনময়ী নারীর স্বীকৃতি এখন ভারতীয় বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকান মডেল শশী নাইডুর কব্জায়।

বিশ্বজুড়ে পুরুষদের জনপ্রিয় সাময়িকী এফএইচএম-এর এক ভোট জরিপে এ তথ্য জানা গেছে। বিশ্ব সেরা যৌন আবেদনময়ী নির্বাচনে ম্যাগাজিনটির ২০১১ সালের ভোটাভুটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ পুরুষ ভোট দিয়ে শশীকে তালিকার শীর্ষে তুলে এনেছে।



এ দৌড়ে তিনি পেছনে ফেলেছেন হলিউডের শীর্ষ নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি ও পপ সেনসেশন ক্রিস্টিনা অ্যাগুইলারার মত শক্ত প্রতিদ্বন্ধীদেরকে।

আবেদনময়ীদের রাজ্যে পূর্ণিমার চাঁদ হয়ে ভেসে ওঠা শশী নাইডুকে প্রচ্ছদে স্থান দিয়ে জুলাইয়ের বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এফএইচএম। তালিকায় আরও রয়েছেন বিশ্বের আরো ৯৯ জন সেরা যৌনআবেদনময়ী। কিন্তু জলি আর ক্রিস্টিনার মত তারাও সবাই চাঁদমুখ শশীর পেছনেই রয়েছেন।

সবে ২০ এর কোটা পার করা এ প্রাচ্য সুন্দরী জীবন দর্শনে গান্ধীজীর বিখ্যাত উক্তি অনুসরণ করেন, ‘বিশ্বে কোনো পরিবর্তন ঘটাতে চাইলে তা নিজের থেকেই শুরু করুন।’

‘যা কিছু করি ভালোবেসে করি, নিয়মতান্ত্রিকতার মধ্যে থেকে করি আর প্রাধান্য দিয়েই করি’- শীর্ষ যৌনআবেদনময়ীর খেতাব জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শশী নাইডু একথা বলেন। 

তিনি আরও বলেন, ‘এমন একটি জয়ের খবর শুনে প্রথমে পুরো নির্বাক হয়ে যাই।’

আনন্দ সংবাদটি উপভোগের সময় হাইস্কুলের দিনগুলোর কথা স্মরণ করে বললেন, ‘মডেল হিসেবে আজ প্রতিষ্ঠা পেলেও সেই দিনগুলোতে বেদনাহত হয়েছি বারবারই।’

তিনি জানান, স্কুল জীবনে তাকে মোটেই সুন্দর দেখাতো না। দাঁতগুলো ছিল উঁচু উঁচু।

শশী বলেন, ‘স্কুলে নাচের দলে শেষ নামটি ডাকা হতো আমার। তবে সেই বেদনা থেকে যোগানো শক্তিতে ভর করেই আজ এ সাফল্য পেয়েছি।’

এফএইচএম সম্পাদক হেজন অ্যাঙ্গলার নয়া এই সেক্স সিম্বল সম্পর্কে উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় বলেন, ‘সবচেয়ে যৌনাবেদনময়ীর খেতাব পাওয়ার একমাত্র হকদার শশী-ই। তার মাঝে সে সব জিনিস পুরোমাত্রায় আছে যা একজন পুরুষ কোনও নারীর কাছে পেতে চায়।’

বর্তমানে একটি মডেল ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনা করেন নাইডু। 

শশী নাইডুকে এক নজর দেখার জন্য উদগ্রীব আজ বিশ্বের যতো হ্যান্ডসাম যুবক। তাদের জন্য সংবাদ বা দুঃসংবাদ এখন একটাই- নয়া এ হৃদয়েশ্বরী বিবাহিত।

তবে অবাক করা আরও একটি বিষয় হলো শশীকে নিয়ে দুনিয়া জুড়ে পুরুষরা মাতোয়ারা হলেও তার স্বামী মার্ক সেন্ডলারের মাঝে স্ত্রীর সবচে’ যৌনাবেদনময়ীর খেতাব জেতার বিষয়টিতে কোনও আগ্রহ’ই দেখা যায়নি।

Friday, July 1, 2011

যৌন প্রবৃত্তি

যৌন প্রবৃত্তি (ইংরেজি: Sexual orientation, সেক্‌শুয়াল্‌ ওরিয়েন্টেইশন্‌) বলতে বোঝায় পুরুষ, নারী, উভয় লিঙ্গ, অযৌন (লিঙ্গ নয় এমন) অথবা অপর কোনো লিঙ্গের পারস্পরিক আবেগ, প্রণয় এবং/অথবা যৌন আকর্ষণজনিত এক স্থায়ী সম্পর্কাবস্থা। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, যৌন প্রবৃত্তি বলতে কোনো ব্যক্তির "এই ধরনের আকর্ষণ, আচরণ বা সমজাতীয় সম্রদায়ের সদস্যতার ভিত্তিতে নির্ধারিত ব্যক্তিগত ও সামাজিক পরিচয়"-টিকেও বোঝায়।[১] যৌন প্রবৃত্তির শ্রেণীবিভাজন সাধারণত যৌন আকর্ষণসম্পন্ন ব্যক্তিদের যৌনতা বা লিঙ্গের ভিত্তিতে করা হয়ে থাকে। যদিও কেউ কেউ অন্যান্য তকমা ব্যবহারের অথবা কোনোটিও ব্যবহারের পক্ষপাতী নয়।[২] যৌন প্রবৃত্তি তিনটি প্রধান বর্গের অধীনে আলোচিত হয়ে থাকে: বিষমকামিতা, সমকামিতা ও উভকামিতা। এছাড়াও আছে রূপান্তরকামিতা, কিংবা উভকামের সমকামিতার মত প্রবৃত্তি [৩]। বিষমকামিতা-সমকামিতা অনবচ্ছেদের এই বিভাগগুলি বিভিন্ন উভকামিতা-বিষয়ক উপবর্গ সহ একান্তভাবে বিষমকামী থেকে একান্তভাবে সমকামী বিষয়শ্রেণী সহকারে বিন্যস্ত। যৌনতত্ত্ববিদরা অবশ্য এই শ্রেণীবিভাজনকে সূক্ষ্ম যৌন পরিচয় চেতনার এক অতিসরলীকরণ বলে মনে করেন।[৪]
যৌন প্রবৃত্তির অধিকাংশ সংজ্ঞাতেই মনস্তাত্ত্বিক উপাদানের কথা বলা হয়ে থাকে। যেমন, নির্দিষ্ট ব্যক্তির কামোদ্দীপনার অভিমুখ, বা আচরণগত উপাদান যা সেই ব্যক্তির যৌনসঙ্গী বা যৌনসঙ্গীদের যৌনতার দিকটি তুলে ধরে। কেউ কেউ সংজ্ঞার মধ্যে উভয় উপাদানকেই সংযোজিত করেন। আবার কেউ কেউ সরলভাবে ব্যক্তিগতভাবে স্ব-সংজ্ঞায়িত বা পরিচয়ভিত্তিক কোনো সংজ্ঞা ব্যবহার করতে পছন্দ করেন।
যৌনতত্ত্ব, নৃতত্ত্ব ও ইতিহাসের কোনো কোনো বিশারদ মনে করেন বিষমকামী বা সমকামী – এই ধরনের সামাজিক শ্রেণীবিভাগ সার্বজনীন নয়। বিভিন্ন সমাজে যৌনতার থেকে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ও বিদ্যমান। যেমন, যৌনসম্পর্কে বয়সবৈষম্য, যৌনসঙ্গীদের যৌনসংগমকালে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা গ্রহণ এবং তাদের সামাজিক মর্যাদা।
যৌন পরিচয় ও যৌন আচরণ যৌন প্রবৃত্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। যদিও তারা পরস্পর পৃথক। পরিচয় বলতে বোঝায় কোনো ব্যক্তির নিজেদের সম্পর্কে ধারণা, এবং আচরণ বলতে বোঝায় কোনো ব্যক্তির নিজস্ব যৌনাচার সম্পর্কিত আচরণ; অন্যদিকে প্রবৃত্তি বলতে বোঝায়, “কল্পনা, স্নেহানুভূতি ও কামনা।” (fantasies, attachments and longings) [৫] কোনো ব্যক্তি তাঁর যৌন আচরণের মাধ্যমে তাঁর যৌন প্রবৃত্তিকে ব্যক্ত করতে পারেন, আবার নাও পারেন।[৬] যে সকল ব্যক্তির যৌনপ্রবৃত্তি সমকামী, কিন্তু তাঁদের যৌন আচরণে তা প্রস্ফুটিত হয় না, তাদের অনেক সময় নিভৃত সমকামী বলে অভিহিত করা হয় [৭]। । যৌন প্রবৃত্তি এমন এক ধারণা যার উদ্ভব হয় শিল্পবিপ্লবোত্তর পাশ্চাত্য জগতে। অন্যান্য দেশের সমাজ ও সংস্কৃতিতে তার সার্বজনীনতা বা গ্রহণযোগ্যতা নিয়ে তাই বিতর্কের অবকাশ থেকেই যায়।[৮][৯][১০] মিশেল ফুকো লিখেছেন, "'যৌনতা' আধুনিক রাষ্ট্রব্যবস্থা, শিল্পবিপ্লব ও ধনতান্ত্রিকতার এক আবিষ্কার।"[১১] পুরুষ যৌনতার অপাশ্চাত্য ধারণা যৌনতার প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গী ও যৌন প্রবৃত্তি ব্যবস্থার শ্রেণীবিভাজনের সঙ্গে স্পষ্টত দ্বিমত পোষণ করে।[১২] আবার ‘যৌন প্রবৃত্তি’র যৌক্তিকতা শিল্পবিপ্লবোত্তর পাশ্চাত্য সমাজেও প্রশ্নাতীত নয়।[১৩][১৪]
[সম্পাদনা]

Monday, June 27, 2011

যৌনাঙ্গ পরিচালনা


আমাদের সব ধরনের যৌন অনুভব সৃষ্টি হয় আমাদের মস্তিষ্কের মধ্যে, যা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যৌনাঙ্গ। আমাদের যৌন অনুভূতির জন্য ব্রেনের দুটো আলাদা অংশ দায়ী­তার একটি হচ্ছে ‘হাইপোথ্যালামাস’ অন্যটি হচ্ছে ‘সেরিব্রাল করটেক্স’। আমাদের ব্রেনের পেছনের সূক্ষ্ম হাইপোথ্যালামাস আমাদের মূল চাহিদাকে প্রভাবিত করে। খাদ্য খোঁজ করে, বিপদ থেকে পলায়ন করে, আমাদের সুরক্ষা করার জন্য যুদ্ধ করে এবং যৌনসঙ্গম ঘটায়। এগুলো হচ্ছে আমাদের মূল চাহিদা, যা আমরা অন্য প্রাণীদের সাথে সমভাবে ভাগ করে নিই।
বৃহৎ সেরিব্রাল করটেক্স যা থাকে আমাদের ব্রেনের সম্মুখভাগে, যা দ্বারা আমরা শিখি এবং অভিজ্ঞতা সঞ্চয় করি। এটা আমাদের বুঝতে শেখায় যে কীভাবে আমরা চিন্তা করি, কীভাবে অনুভব করি এবং যৌনতার বিষয়ে ভূমিকা পালন করি। এটা হচ্ছে ব্রেনের সেই অঞ্চল যা আমাদের যৌন অনুভূতি সম্বন্ধে জ্ঞাত করায়। হাইপোথ্যালামাস আমাদের যৌনতাকে পরিচালনা করে। অনেক সময় এটাকে বলা হয় লিবিডো। কিছু সংখ্যক বিজ্ঞানী বিশ্বাস করেন যে, হাইপোথ্যালামাস আমাদের যৌনতার পূর্বাভিমুখীনতাকে যৌনাঙ্গ পরিচালনার জন্য গঠন করতে সাহায্য করে।
সেরিব্রাল করটেক্স আমাদের লিবিডোকে ভদ্রতা শেখায়। এটাই সেই স্থান যেখানে আমাদের মধ্যের ব্যক্তিগত অভিজ্ঞতাসমূহ, আমাদের সামাজিক ও যৌন আচরণসমূহ বসবাস করে। এটা আমাদের যৌনাঙ্গকে পরিচালনার ব্যবস্থা করে যৌনতার খবরাখবর আদান-প্রদানের মাধ্যমে। যৌনতার সিদ্ধান্ত গ্রহণ করে, যৌনতার স্মৃতি মন্থন করে, যৌনতার কল্পনাকে উন্নত করে এবং যৌনতার ঝুঁকিকে মূল্যায়ন করে। এটা সেই সংবাদটি ধারণ করে রাখে যা আমাদের যৌনতার ধারণা, অনুভব এবং আচার-আচরণকে গঠন করে।
যৌনতার মনস্তত্ত্ব হচ্ছে আমাদের সেই জ্ঞান ব্যবস্থা যে, কীভাবে আমাদের যৌন পরিচালনা, যৌন অনুভূতিসমূহ, কল্পনাসমূহ, স্মৃতিসমূহ এবং চিন্তা একসাথে কাজ করে আমাদের মনে এবং আমাদের যৌন আচরণকে প্রভাবিত করে।.. এভার গ্রীন বাংলা

Friday, June 24, 2011

বয়ঃসন্ধিকালে কিশোরদের মনে শারীরিক নানা পরিবর্তন


বয়ঃসন্ধিকালে কিশোরদের মনে শারীরিক নানা পরিবর্তন ঘটে। বালকের শারীরিক পরিবর্তন সমূহ আরম্ভ হয় ১১ বছরের দিকে এবং তা ২০ বছর পর্যন্ত চলতে পারে। তবে এর বব্যতিক্রমও হতে পারে। পুরুষের এই ধরনের পরিবর্তনের মূলে রয়েছে টেস্টোস্টেরন নামক হরমোন। এই হরমোন শুক্রাশয়ের ভেতরে তৈরী হয়। এই শুক্রাশয়টি আবার অন্ডথলির অভ্যন্তরেই অবস্থান করে। টেস্টোস্টেরন হরমোনের পরিমান যত বাড়ে অন্ডথলির বর্ন ততো খয় হয়। পেনিস ও শুক্রাশয় বাড়তে শুরু করে। গলার স্বর একটু গম্ভীর ও কখনো কখনো একটু ভাঙ্গা থাকতে পারে। অনেক বালকের বুকে বোঁটার নিচে সামান্য চর্বি জমতে পারে। পর বর্তীতে তা আপনা আপনিই দুর হয়ে যায়। ইতিমধ্যে শুক্রাশয়দ্বয় শুক্রানু উৎপন্ন করা শুরু করে। এটা পরবর্তী পুরো জীবন ব্যাপী ঘটতে থাকে। শুক্রানু মূলত অবস্থান করে বীর্যে, যা কিনা এক ধরনের সাদা তরলজাতীয় রস। অধিকাংশ বালক-১২-১৫ বছরের মাঝে খুবদ্রুত বৃদ্ধি লাভ করে। ১৮ বছরের পরে সাধারণত বৃদ্ধি বন্ধ হলেও মাংশ পেশি ঠিকই বিকশিত হওয়ার সুযোগ থাকে। বয়ঃসন্ধিকাল বালকদের জন্য যৌন আনন্দ আর যৌন অনুভূতি ও কল্পনার বয়স। এই অনুভূতিগুলো সাময়িকভাবে হতে পারে। কোন কোন বালকের নিকট এটা চিন্তার ব্যাপার আবার কেউ হয়ত এটাকেই খুব উপভোগ করে।

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More